স্বেচ্ছাশ্রমে হাওরাঞ্চলের সড়ক পরিষ্কার, জনদুর্ভোগ কমাতে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
- নিজস্ব সংবাদদাতা
- ১৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পচা কচুরিপানা, কাদামাটি ও জমে থাকা আবর্জনা অপসারণের ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরেছে।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামসংলগ্ন ফিরোজপুর–মাহাতাবপুর–মল্লিকপুর হাওর এলাকার একমাত্র সংযোগ সড়কে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ইউনিয়ন দলনেতা শাহ আলী এবং আনসার কমান্ডার হযরত আলী। তাদের সঙ্গে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরাও স্বেচ্ছাশ্রমে অংশ নেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি পচা কচুরিপানা, কাদামাটি ও বিভিন্ন বর্জ্যে ঢেকে থাকায় শিক্ষার্থী, কৃষক, নারী, শিশু ও সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় এবং নিত্যপ্রয়োজনীয় যাতায়াতেও দুর্ভোগ চরম আকার ধারণ করে।
এই পরিস্থিতিতে আনসার ও ভিডিপি সদস্যরা নিজ উদ্যোগে সড়ক থেকে কচুরিপানা, কাদা ও আবর্জনা সরিয়ে পথটি চলাচলের উপযোগী করে তোলেন। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইউনিয়ন দলনেতা শাহ আলী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেবল আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বই পালন করে না, বরং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের প্রয়োজন অনুযায়ী এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এলাকাবাসী জানান, সরকারি বরাদ্দ বা অন্য কোনো সহায়তার অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আনসার-ভিডিপির সদস্যরা যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। তাদের এই মানবিক পদক্ষেপে প্রতিদিনের যাতায়াতে স্বস্তি ফিরেছে এবং জনসেবায় বাহিনীর ইতিবাচক ভূমিকা আরও সুস্পষ্ট হয়েছে।
স্থানীয়দের মতে, জনসম্পৃক্ততা ও সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে আরও শক্তিশালী করছে।
এই বিভাগের আরও খবর
কাঠালবাগানে পারিবারিক বিরোধে স্ত্রী-শাশুড়ি নিহত, অভিযুক্ত জামাতার আত্মসমর্পণ
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র…
রূপগঞ্জে আনসারের অভিযানে চুরির চেষ্টা ব্যর্থ, আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা…
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: সাগরে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে…
গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, তদন্তে পিবিআই
গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক গৃহবধূ…
প্রক্সি পরীক্ষার জালিয়াতি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও তিনজন গ্রেফতার
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে…
সর্বশেষ খবর
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তরুণ উদ্ভাবকদের পাশে থাকবে সরকার: এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে প্রধানমন্ত্রী
ঢাকা, ২ আগস্ট: গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরিতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
শ্রীলঙ্কার ইস্টার হামলা: সাবেক পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবের মৃত্যুদণ্ড
কলম্বো, ২ আগস্ট: ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলা ঠেকাতে দায়িত্বে অবহেলার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দারা এবং…
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম অধিকার, শিশুশ্রম, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়াকড়ি…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে দুই দেশের বাণিজ্য ও…
ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি খাতকে উৎসাহিত করতে নন-বন্ডেড (বন্ড লাইসেন্সবিহীন) রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত কাঁচামাল…
গাজার ধ্বংসস্তূপে উদ্ধার আরও ১১২ মরদেহ, নিখোঁজদের খোঁজে অব্যাহত উদ্ধার অভিযান
দীর্ঘদিনের যুদ্ধ ও ধারাবাহিক বিমান হামলায় বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ উদ্ধার তৎপরতায় গাজা…
‘পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত ও জনবান্ধব’—নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নয়, বরং একটি নিরপেক্ষ, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও…

