৩০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে জোট, স্বচালিত যানবাহনে বৈশ্বিক নেটওয়ার্ক গড়ছে উবার
- প্রান্তকাল ডেস্ক
- ৫ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার স্বচালিত যানবাহন (অটোনোমাস ভেহিকল-এভি) প্রযুক্তিতে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। নিজস্ব প্রযুক্তি উন্নয়নের পথ থেকে সরে এসে প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষস্থানীয় স্বচালিত প্রযুক্তি নির্মাতা, গাড়ি প্রস্তুতকারী, রোবোট্যাক্সি অপারেটর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলছে।
সাম্প্রতিক বছরগুলোতে উবার ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে। এর মধ্যে কয়েকটিতে কৌশলগত বিনিয়োগও করেছে। এসব অংশীদারত্বের লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে রোবোট্যাক্সি, স্বচালিত পণ্য পরিবহন এবং স্বয়ংক্রিয় ডেলিভারি সেবা সম্প্রসারণ।
এক সময় উবার নিজস্ব স্বচালিত গাড়ি প্রযুক্তি উন্নয়নে বড় বিনিয়োগ করেছিল। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ‘উবার অ্যাডভান্সড টেকনোলজিস গ্রুপ (ATG)’ গঠন করে এবং পরবর্তী সময়ে স্বচালিত ট্রাক নির্মাতা Otto অধিগ্রহণ করে। ক্যালিফোর্নিয়া, পিটসবার্গ ও অ্যারিজোনায় পরীক্ষামূলকভাবে স্বচালিত গাড়িও চালানো হয়।
তবে প্রযুক্তিগত ও আইনি চ্যালেঞ্জ, ব্যবস্থাপনায় পরিবর্তন এবং ২০১৮ সালে অ্যারিজোনায় পরীক্ষামূলক স্বচালিত গাড়ির সঙ্গে জড়িত প্রাণঘাতী দুর্ঘটনার পর প্রকল্পটির গতি থেমে যায়। ২০২০ সালে উবার তাদের স্বচালিত প্রযুক্তি বিভাগ Aurora Innovation-এর কাছে বিক্রি করে দেয় এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের পরিবর্তে অংশীদারভিত্তিক মডেল গ্রহণ করে।
এরপর থেকেই একে একে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে শুরু করে উবার। বর্তমানে Waymo, WeRide, Nuro, Wayve, Aurora, Baidu Apollo Go, May Mobility, Pony.ai, Motional, Zoox, Waabi, Rivian, Lucid Motors, Mercedes-Benz, Volkswagen-এর MOIA, Nvidia, Avride, Serve Robotics, Cartken, Starship Technologies, Flytrexসহ বহু প্রতিষ্ঠানের সঙ্গে উবারের বাণিজ্যিক বা প্রযুক্তিগত অংশীদারত্ব রয়েছে।
শুধু যাত্রী পরিবহন নয়, উবারের এই নেটওয়ার্কে রয়েছে স্বচালিত খাবার সরবরাহকারী রোবট, ড্রোনভিত্তিক ডেলিভারি, স্বচালিত ট্রাকিং এবং বহর (Fleet) পরিচালনা ব্যবস্থাও। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান যানবাহনের রক্ষণাবেক্ষণ, চার্জিং, ডিপো পরিচালনা ও ফ্লিট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
রোবোট্যাক্সি কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে উবার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা Lucid Motors-এ উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে হাজার হাজার স্বচালিত বৈদ্যুতিক গাড়ি সংগ্রহের পরিকল্পনাও ঘোষণা করেছে। এছাড়া Rivian, Wayve, Nuro, WeRide ও Waabi-সহ একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে স্বচালিত পরিবহন খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন শহরে উবারের অংশীদারদের মাধ্যমে রোবোট্যাক্সি সেবা চালু হয়েছে বা পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। অস্টিন, আটলান্টা, ডালাস, হিউস্টন, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, টোকিও, মিউনিখ, মাদ্রিদ, জুরিখ, আবুধাবি, দুবাই, রিয়াদ এবং জাগরেবসহ একাধিক শহরে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের পরিবহন খাতে স্বচালিত যানবাহনের ব্যবহার দ্রুত বাড়বে। সেই সম্ভাবনাকে সামনে রেখে উবার নিজস্ব প্রযুক্তি তৈরির পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনকে নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করে একটি বৈশ্বিক স্বচালিত পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে।
বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে রাইড-শেয়ারিং, খাবার সরবরাহ এবং পণ্য পরিবহনের বড় একটি অংশ স্বচালিত প্রযুক্তিনির্ভর হয়ে উঠতে পারে। উবারের বর্তমান বিনিয়োগ ও অংশীদারত্বের বিস্তার সেই ভবিষ্যৎ বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার দীর্ঘমেয়াদি কৌশলেরই অংশ।
এই বিভাগের আরও খবর
সন্ত্রাসবাদ-সংক্রান্ত কনটেন্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে টেলিগ্রামের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা
সন্ত্রাসবাদ-সংক্রান্ত কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে বার্তা বিনিময়…
লন্ডনে স্বচালিত ট্যাক্সির পরীক্ষামূলক যাত্রা শুরু করল চীনের বাইডু
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু (Baidu) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে…
স্টারলিংকের নতুন প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণে সাফল্য, তবে আবারও ব্যর্থ স্পেসএক্সের সুপার হেভি বুস্টার
মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের…
স্পেনের দাবানলে হুমকির মুখে নাসার মহাকাশ যোগাযোগ কেন্দ্র, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের…
হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার, আইপ্যাডে সরাসরি অ্যাকাউন্ট খোলা যাবে
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা…
আরও পড়ুন
সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর
সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে…
দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির মিলনমেলা
উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য, যোগাযোগ ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত…
মিরপুরে রাকিব হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৪৯ জনের অব্যাহতির সুপারিশ
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক…
গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, তদন্তে পিবিআই
গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ ব্যুরো…
জনগণের প্রত্যাশা পূরণে গঠনমূলক সংসদীয় চর্চার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে কার্যকর বিতর্ক, যুক্তিনির্ভর আলোচনা এবং গঠনমূলক…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১ আগস্ট বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…
পাকিস্তানে বন্যা পরিস্থিতি: টানা বর্ষণে টারবেলা ও মাংলা বাঁধে দ্রুত পানি বৃদ্ধি, বিভিন্ন অঞ্চলে নতুন করে বন্যা ও জলাবদ্ধতার শঙ্কা
পাকিস্তজুড়ে চলমান মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির প্রধান দুই জলাধার টারবেলা ও মাংলা বাঁধে গত দুই সপ্তাহে উল্লেখযোগ্য হারে পানি…
প্রক্সি পরীক্ষার জালিয়াতি: ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও তিনজন গ্রেফতার
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এক…

