১০ মাস বয়সী শিশুকে অপহরণের ১৫ ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিলো র্যাব-৪; অপহরণকারী গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৯, ২০২৫
ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ খ্রি.
“বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে সামনে রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকবিরোধী অভিযানসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবার ১৫ ঘণ্টার মধ্যে অপহৃত ১০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-৪
র্যাব-৪ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট রাতে রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে সাভার থানার তেঁতুলঝড়া এলাকা থেকে অপহৃত শিশু মো. ইব্রাহিমকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. আব্দুল মতিন (৪১) গ্রেফতার হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার ও র্যাব জানায়, ভিকটিমের বাবা একজন গার্মেন্টস কর্মী। প্রায় ৯-১০ মাস ধরে অপহরণকারী মতিন ও ভিকটিমের পরিবার একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। ২৮ আগস্ট দুপুরে ভিকটিমের পরিবারের অনুপস্থিতিতে মতিন শিশু ইব্রাহিমকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে শিশুর বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। একইদিনে সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের হলে র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-৪ এর আভিযানিক দল শেখেরটেক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরও খবর
পল্লবীতে গুলিতে বিএনপি কর্মীসহ দুজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
ঢাকা, ৭ আগস্ট: রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প…
মিরপুর-১০ এলাকায় অভিযান, পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এক…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪১ জন গ্রেপ্তার
ঢাকা, ৪ আগস্ট: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায়…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

