মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ষষ্ঠদিনের সাক্ষ্যগ্রহণ আজ
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২০, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে আজ বুধবার (২০ আগস্ট) ষষ্ঠদিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রাষ্ট্রপক্ষের আনা ১৩তম সাক্ষীর সাক্ষ্য আজ ট্রাইব্যুনালে উপস্থাপন হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (১৮ আগস্ট) পঞ্চমদিনের সাক্ষ্যগ্রহণে শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জবানবন্দি দেন। তাঁরা সবাই জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সেদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করেন, আর প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এ পর্যন্ত মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ১৭ আগস্ট সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাঈম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম জবানবন্দি দেন। ৬ আগস্ট রিনা মুর্মু ও একেএম মঈনুল হক, ৪ আগস্ট পঙ্গু শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও দিনমজুর পারভীন এবং ৩ আগস্ট আহত খোকন চন্দ্র বর্মণ সাক্ষ্য দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। প্রসিকিউশন এই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে। ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে তথ্যসূত্র, জব্দ তালিকা, দালিলিক প্রমাণ এবং শহীদদের তালিকা সংযুক্ত রয়েছে। মামলায় মোট ৮১ জন সাক্ষীকে হাজির করার পরিকল্পনা রয়েছে।
এই বিভাগের আরও খবর
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…

