শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা যাওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখা যায়। ওই ফ্লোরেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক প্রত্যক্ষদর্শী কর্মকর্তা জানান, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তারা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপ দেখা যায়।
হঠাৎ করিডোরে সাপ দেখা দেওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে কর্মচারীরা তিনটি সাপকেই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, সচিবালয়ের মতো একটি বহুতল ভবনের ১৯ তলায় সাপ কীভাবে পৌঁছাল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের আশঙ্কা, ভবনের কোনো স্টোরেজ বা অব্যবহৃত স্থানে আরও সাপ থাকতে পারে।
১৯ তলায় কর্মরত এক প্রোগ্রাম অফিসার জানান, করিডোরে সাপের চলাচল দেখে কর্মকর্তা ও কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এত উঁচু ভবনের একটি ফ্লোরে সাপের উপস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।
তাঁর ধারণা, ভবনের ওপরের কোনো স্টোরেজ বা অব্যবহৃত স্থানে সাপ বাসা বেঁধে থাকতে পারে এবং সেখানে ডিম পাড়ার পর সেগুলো থেকে বাচ্চা বের হয়ে করিডোরে চলে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মচারীদের জানানো হয়েছে।
ঘটনার পর ১৯ তলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভবনের বিভিন্ন স্টোরেজ ও অব্যবহৃত স্থান পরীক্ষা করে সাপের সম্ভাব্য উৎস শনাক্তের দাবি জানিয়েছেন তারা।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী দুই দেশ
জেদ্দায় ওআইসি বৈঠকের ফাঁকে হুমায়ুন কবির-মুসা কুলাকলিকায়া বৈঠক,…
বাংলাদেশ সৌদি আরবের ‘অগ্রাধিকারভুক্ত দেশ’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
জেদ্দায় ফয়সাল বিন ফারহানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…
জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র…
দুই জেলার দায়িত্ব পেলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
জামালপুর ও কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও…
৬৪ জেলার তদারকিতে নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি…
আরও পড়ুন
চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের জায়গায় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কারখানা নির্মাণ করবে…
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা, প্রশ্নোত্তর পর্বে হট্টগোল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের তৃতীয়…
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৫৫
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর ঘটনাও। গত ২৪ ঘণ্টায় এ রোগ ও এর…
আনসারের তৎপরতায় যশোর বিমানবন্দরে উদ্ধার হারানো শিশু
যশোর বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া তিন বছর বয়সী এক…
মিলিটারি পুলিশ ও আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি…
রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি
রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি…
সালমান শাহ হত্যা মামলা: অভিনেতা ডন পাঁচ দিনের রিমান্ডে
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন…
রংপুরের চাঞ্চল্যকর চার খুন: ঘটনার বর্ণনায় নতুন মোড়
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের স্থান, সময় ও সম্ভাব্য কারণ নিয়ে নতুন তথ্য দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার…

