আনসারের তৎপরতায় যশোর বিমানবন্দরে উদ্ধার হারানো শিশু
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ঘণ্টা আগে
যশোর বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে নিরাপদে তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় যশোর বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. দানিয়াল হুদা এক শিশুকে একাকী ও কান্নারত অবস্থায় দেখতে পান। তিনি দ্রুত শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে তার পরিচয় এবং অভিভাবকের বিষয়ে জানার চেষ্টা করেন। তবে অল্প বয়সের কারণে শিশুটি কোনো তথ্য দিতে পারেনি।
পরে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার পিসি মো. হাসান আলীকে জানানো হয়। শিশুটির অভিভাবককে খুঁজে বের করতে বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে জানা যায়, শিশুটির পিতা মো. সারোয়ার রহমান তাকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে বেড়াতে এসেছিলেন। প্রশিক্ষণ বিমান ওঠানামা দেখার সময় অসাবধানতাবশত শিশুটি বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাবাকে দেখতে না পেয়ে শিশুটি টার্মিনাল এলাকার বাইরে চলে এসে কান্নাকাটি করতে থাকে।
মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শিশুটির পিতা বিমানবন্দরে এসে তাকে শনাক্ত করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে সুস্থ ও নিরাপদ অবস্থায় তার পিতার কাছে হস্তান্তর করেন আনসার সদস্যরা।
সন্তানকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুটির পিতা।
প্রত্যক্ষদর্শীদের মতে, আনসার সদস্যদের সতর্কতা, দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীল আচরণের কারণেই অল্প সময়ের মধ্যে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকট ও বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যশোর বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশুটিকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ঘটনাটিও তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার একটি উদাহরণ।
এই বিভাগের আরও খবর
হাজারীবাগে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, ময়নাতদন্তে মিলবে কারণ
রাজধানীর হাজারীবাগের শাহজাহান মার্কেট এলাকার একটি বাসায় সালেহা…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে…
মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে
মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন…
গর্ত খুঁড়ে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জে মাটি খুঁড়ে গ্যারেজে প্রবেশ করে একটি টয়োটা…
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের দায় কার?
৫০ হাজার ৩০০ কোটি টাকার বকেয়ার চাপ, প্রি-পেইড…
আরও পড়ুন
নেপালের আপার ত্রিশূলী টানেল থেকে ৩৫০ জন উদ্ধার, আটকে আরও শতাধিক
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর আপার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে সফলভাবে…
বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করাই যথেষ্ট নয়, বরং এসব কমিটিকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে বলে…
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারীর মৃত্যু, ঢাকা ওয়াসায় সিবিএর বিক্ষোভ
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারী শাহরিয়া খান শামীমের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন—সিবিএ।…
চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদার হাটে বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের জায়গায় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কারখানা নির্মাণ করবে…
জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার
হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭…
দুই জেলার দায়িত্ব পেলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
জামালপুর ও কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।…
৬৪ জেলার তদারকিতে নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম…
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তেজনা, প্রশ্নোত্তর পর্বে হট্টগোল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তুমুল উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সংসদের তৃতীয়…

