বন্ধ সরকারি শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠক
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা দ্রুত নিরসন করে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে শিল্পকারখানাগুলোর উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি ২০২৬ সালের মধ্যেই এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ, নীতিগত সহায়তা এবং শিল্প খাতে আস্থা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরবে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এই বিভাগের আরও খবর
এমএফএসে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড…
অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি কর্মী নিহত, বিচারে গাফিলতির অভিযোগ
অধিকৃত পশ্চিম তীরের হেবরন অঞ্চলে ফিলিস্তিনি অধিকারকর্মী আওদাহ…
তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও…
শাপলা চত্বর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে…
বাবা-মায়ের জীবনস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিধান আনতে চায় সরকার
সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মা যাতে জীবদ্দশায়…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কেরাণীগঞ্জে কিশোরী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ১
রাজধানীর কেরাণীগঞ্জে এক কিশোরীকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায়…
আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে সিপাহি নিয়োগের বাছাই কার্যক্রম শুরু
গাজীপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি (পুরুষ) পদে নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার…
গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৩, আহত অন্তত ২৭
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন।…
হামাসের নতুন রাজনৈতিক প্রধানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হামাসের নবনির্বাচিত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া এবং সংগঠনটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে…
অপরাধ দমনে কঠোর বার্তা: প্রতিটি মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ পুলিশ সদর দপ্তরের
দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণসহ গুরুত্বপূর্ণ সব মামলার দ্রুত, নিরপেক্ষ ও মানসম্মত…
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস, তবে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই
ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক…
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা
সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করতে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে…
পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-ভারত
ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ নীতিগতভাবে…

