তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিনের সরকারি কর্মসূচি শুরু করেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণ করে তিনজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের জন্য এটি নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন সম্ভাবনারও সূচনা।
সরকারি তথ্য অনুযায়ী, আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্মগতভাবে দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দুই হাত না থাকায় তিনি মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। তাঁকে গাইবান্ধার বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিবন্ধী তিনজনকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিভাগের আরও খবর
এমএফএসে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড…
বন্ধ সরকারি শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠক
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু,…
অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি কর্মী নিহত, বিচারে গাফিলতির অভিযোগ
অধিকৃত পশ্চিম তীরের হেবরন অঞ্চলে ফিলিস্তিনি অধিকারকর্মী আওদাহ…
তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও…
শাপলা চত্বর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কেরাণীগঞ্জে কিশোরী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ১
রাজধানীর কেরাণীগঞ্জে এক কিশোরীকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায়…
আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে সিপাহি নিয়োগের বাছাই কার্যক্রম শুরু
গাজীপুর: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি (পুরুষ) পদে নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার…
গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৩, আহত অন্তত ২৭
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন।…
হামাসের নতুন রাজনৈতিক প্রধানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হামাসের নবনির্বাচিত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া এবং সংগঠনটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে…
অপরাধ দমনে কঠোর বার্তা: প্রতিটি মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ পুলিশ সদর দপ্তরের
দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণসহ গুরুত্বপূর্ণ সব মামলার দ্রুত, নিরপেক্ষ ও মানসম্মত…
নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস, তবে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই
ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক…
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা
সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করতে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে…
পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-ভারত
ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ নীতিগতভাবে…

