হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ৩০, ২০২৫
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার বড় কাটারসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া ও কুষ্টিয়া জেলায় পৃথক অভিযানে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।
ঘটনার সূত্রপাত ১৮ জুন ২০২৫ তারিখে দায়ের করা হাজীগঞ্জ থানার মামলা নং-১৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডের অধীনে। চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমা ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে হাজীগঞ্জ থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পূর্বে গ্রেফতার হওয়া আসামি মোঃ সিরাজ মিয়া ওরফে ঠান্ডু মিয়াকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ জুলাই থেকে বগুড়া, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলায় ধারাবাহিক অভিযান চালানো হয়। প্রথমে বগুড়ার মহাস্থানগড় এলাকা থেকে মোঃ সাহাব উদ্দিন ওরফে সাবু (৪৮) গ্রেফতার হন। তার হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত দুটি ট্রাক ও একটি বড় কাটার উদ্ধার করা হয়।
পরবর্তীতে সাহাব উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে আরও দুই ডাকাত সদস্য—রতন ওরফে কালু (৩৬) এবং মোঃ জামাল খান (৪৫)—কে গ্রেফতার করা হয়। তারা সবাই আন্তঃবিভাগীয় সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের প্রাথমিক তথ্যমতে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৫টি, রতনের বিরুদ্ধে ২টি এবং জামাল খানের বিরুদ্ধে ৯টি ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ডাকাতি মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলবে।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…
