“সরকার ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে” — মির্জা ফখরুল
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৮, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কথিত ‘সংস্কার কর্মসূচির’ আড়ালে পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, “সরকার প্রতিমুহূর্তে সংস্কারের কথা বলছে। কিন্তু ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। এ কথাগুলো সঠিক নয়। আমরা সর্বক্ষণ সহযোগিতা করছি, সবাইকে নিয়েই চলতে চাই।”
সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে যুবদলের “গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির” অংশ হিসেবে আয়োজিত গ্রাফিতি আর্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসিনার বিচারের প্রশ্ন তোলেন ফখরুল
গণঅভ্যুত্থান মাসের বর্ষপূর্তিতে মির্জা ফখরুল বলেন, “এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচারের কোনো অগ্রগতি দেখতে পেলাম না। কেন দেখছি না? গত বছরের জুলাইয়ের ঘটনা থেকে একটি বছর পার হয়ে গেছে, অথচ বিচার তো দূরে থাক, কাজ শুরুই হয়নি।”
‘ভুলে গেলে আবার পেছনে পড়ব’
তিনি সতর্ক করে বলেন, “আমরা এমন কিছু নিয়ে বিতর্ক করছি, যেগুলো আমাদের আবারও পিছিয়ে দিতে পারে। এগুলো ফ্যাসিস্টদের শক্তি জোগাবে, তাদের নতুন করে সুযোগ করে দেবে। এখন সময় ঐক্যবদ্ধ থাকার, নিজেদের ভেতরের বিভাজন দূর করার।”
ডিবি হেফাজতে নিপীড়নের অভিযোগ
ডিবি হেফাজতে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি। বলেন, “ডিবি অফিসে আমাদের নেতাদের হাত ভাঙা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, ঝুলিয়ে পেটানো হয়েছে। কিন্তু এসব ছবি কোথাও আসে না। গণমাধ্যম যেন সত্যকে সাহসের সঙ্গে প্রকাশ করে। সাদাকে সাদা, কালোকে কালো বলুক।”
মির্জা ফখরুল দাবি করেন, “গত জুলাইয়ে যুবদলের ৭৯ জন এবং ছাত্রদলের ১৪২ জন কর্মী শহীদ হয়েছেন। অথচ তাদের কথা কেউ বলে না।”
‘পুরো জাতি রাস্তায় নেমেছিল’
তিনি বলেন, “গত বছরের জুলাইয়ে রাস্তায় শুধু রাজনৈতিক দল ছিল না, পাঁচ বছরের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ—সবার অবস্থান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে।”
খালেদা জিয়াকে নিয়ে ‘নীরবতা’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে দেশের গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের নিরবতা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন ফখরুল। বলেন, “একজন সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলো, অথচ এখন আর কেউ সে কথা বলে না। তিনি গণতন্ত্রের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন—তাকে নিয়ে কথা বলুন, তার অবদান স্বীকার করুন।”
উল্লেখ্য, যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও যুগ্ম সম্পাদকদের উপস্থিতিতে এই কর্মসূচি উদ্বোধন করেন মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সরকারের অবসান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

