মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না: শামীম হায়দার পাটোয়ারী
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৪, ২০২৫
মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, “যেভাবে মব, সন্ত্রাস এবং প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। সরকারকে মব নিয়ন্ত্রণ করতে হবে, নির্মূল করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে।”
রোববার সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে ফুলেল সংবর্ধনা প্রদান করে দলীয় তৃণমূল নেতাকর্মীরা। পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা জাতীয় পার্টিকে রক্ষা করবো। তৃণমূলের মতামতের ভিত্তিতেই চলবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি জেগে উঠেছে। আগামীদিনে জাতীয় পার্টি দেশ পরিচালনার দায়িত্ব পাবে।”
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “এখনো সময় হয়নি। প্রেসিডিয়ামে আলোচনা করেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না, সেটির উপরেই নির্ভর করবে আমাদের অংশগ্রহণের সিদ্ধান্ত।”
সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “সংস্কার প্রক্রিয়া এখনও পূর্ণাঙ্গ নয়। জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না। তাই এই প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ। আমাদের চেয়ারম্যান বিভিন্নভাবে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তার মধ্যে কিছু কিছু গ্রহণ করা হচ্ছে।”
প্রকাশ্য দিবালোকে মানুষ পিটিয়ে হত্যার প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “এটি দলীয় নয়, ব্যক্তিগত অপরাধ। তবে যদি দলের কেউ জড়িত থাকে, তাহলে দলের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা থাকতে হবে। ভবিষ্যতে যাতে মব ভায়োলেন্স সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।”
এই বিভাগের আরও খবর
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক…
আরও পড়ুন
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…

