নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচনে আরও একধাপ এগিয়েছে জামায়াত: গোলাম পরওয়ার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৪, ২০২৫
নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাওয়ার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা আরও একধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গোলাম পরওয়ার জানান, “জুলাই শহিদদের আত্মত্যাগ ও জনগণের ন্যায্য দাবি আজ সার্থক হয়েছে। এটি শুধু জামায়াতের নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের বিজয়।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সম্পর্কে জামায়াত আশাবাদী। আমরা চাই নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুক এবং কারো প্রভাবাধীন না হোক।” তিনি কমিশনের দায়িত্ব পালনে কিছু প্রশ্ন উত্থাপন প্রসঙ্গে বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশনকে সঠিক অবস্থানে থাকতে হবে।”
সংবাদ সম্মেলনে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জামায়াতকে একটি সম্ভাবনাময় গণতান্ত্রিক দল আখ্যা দিয়ে বলেন, “জামায়াতে ইসলামীর রাজনীতি নতুন প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে। ইনোভেটিভ, ইনক্লুসিভ এবং স্মার্ট রাজনৈতিক পরিবেশ গঠনে এ দলটি সক্রিয় ভূমিকা রাখতে পারে।”
তিনি বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ের পক্ষে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলার মধ্য দিয়েই জামায়াত রাজনৈতিক স্থিতিশীলতা এবং ন্যায্যতা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারবে। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করাই তাদের লক্ষ্য হওয়া উচিত।”
শিশির মনির আশা প্রকাশ করেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত যে পথে এগোচ্ছে তা ভবিষ্যতে রাজনৈতিক ভারসাম্য, জনআস্থা এবং গণতান্ত্রিক ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।
এই বিভাগের আরও খবর
ভিসা আবেদনের ডকুমেন্ট যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
প্রান্তকাল ডেস্ক: বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় ব্যবহৃত ব্যাংক…
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি দমনে বডি ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা…
চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট…
সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমান–এর পক্ষে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন,…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…

