এফবিসিসিআই-ওয়ার্ল্ড ব্যাংক বৈঠক: ব্যবসা সহজীকরণে একক কর্তৃপক্ষের অধীনে সেবা আনার পরামর্শ
- প্রান্তকাল ডেস্ক
- জুন ২৪, ২০২৫
দেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে আরও ব্যবসাবান্ধব করতে, শিল্প-বাণিজ্য সংক্রান্ত সব সেবা একটি মাত্র কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট (টিএফএ) ট্র্যাকিং টুলস মিশনের যৌথ সভা।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র ট্রেড ফ্যাসিলিটেশন স্পেশালিস্ট মেলভিন স্প্রেইজ, ট্রেড ফ্যাসিলিটেশন কনসালট্যান্ট থেরেসা মরিসে, এবং সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার নুসরাত নাহিদ বেবি।
সভায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ জনশক্তি, অবকাঠামো, লজিস্টিকস ও পরীক্ষাগার সক্ষমতা বাড়ানো জরুরি। এতে ব্যবসার খরচ কমবে, বাড়বে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ট্রেড ফ্যাসিলিটেশন বাস্তবায়নে বেসরকারি খাতের মতামতের গুরুত্ব তুলে ধরেন। এ সময় এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার টিএফএ বাস্তবায়নে সদস্য দেশগুলোকে জাতীয় পর্যায়ে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার সুযোগ থাকা জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক মো. আব্দুল হক, মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে.এম. ইকবাল হোসেন, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের ফারুক আহম্মেদ, বারভিডার জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন ও মেঘনা গ্রুপের সিনিয়র ম্যানেজার মিথুন কুমার গায়েন প্রমুখ।
এই বিভাগের আরও খবর
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
৩০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের নতুন উদ্যোগ
ঢাকা, ৬ জুন : দেশের তরুণ জনগোষ্ঠীকে সৃজনশীল…
মন্ত্রিসভায় এফডিআই প্রণোদনা নীতিমালা অনুমোদন, সংশোধন হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন
প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের মাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ…
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণসহ সাত…
সরকার দাম বাড়ালেও বাজারে ধস, চামড়া বিক্রি করে লোকসানে ব্যবসায়ী-মাদরাসা
কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…

