সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত: নিরাপদ সড়ক আন্দোলনের তথ্য
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৪, ২০২৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উদ্ধৃত করে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা বলেছেন, প্রতি লাখ জনে প্রায় ১৯ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তিনি এই তথ্য জানান আজ মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত এক তরুণ সভায়, যার শিরোনাম ছিল—‘সড়ক নিরাপত্তা আইন’।
সভায় সোহরাব রেজা বলেন, বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত পরিবহন খাত নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে তৈরি। এগুলোর মধ্যে ‘সড়ক নিরাপত্তা’ নিশ্চিত করার জন্য যথাযথ ধারা ও বিধান অনুপস্থিত। তাই নতুন করে একটি পৃথক ও শক্তিশালী ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি জানান তিনি, যা পথচারী, সাইকেল চালক, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষাও নিশ্চিত করবে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ফোরামের সদস্য এ.এফ.এম. সাদমান সাকিব এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাধারণ সদস্য ইশতেয়াক ইমন।
তরুণ বক্তারা বলেন, বর্তমানে চালু থাকা আইন ও বিধিমালায় সড়ক ব্যবহারকারীদের মৌলিক নিরাপত্তা উপেক্ষিত হয়েছে। সড়কে শিশু, নারী, প্রতিবন্ধী ও সাইকেল ব্যবহারকারীদের জন্য আলাদা সুরক্ষার ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তারা আরও বলেন, তরুণদের প্রাণহানির অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। তাই এই সমস্যা সমাধানে আইন প্রণয়নের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও অগ্রণী ভূমিকা নিতে হবে। সরকারের পাশাপাশি তরুণদেরই এই দাবিকে সামনে এনে সমাজে সচেতনতা তৈরি করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা সমস্বরে দাবি জানান, জীবন বাঁচাতে এবং সড়কে ন্যায্যতা নিশ্চিত করতে এখনই সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি।
এই বিভাগের আরও খবর
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

