প্রতিবছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ লাখ ৯০ হাজার মানুষ: ঢাকা আহ্ছানিয়া মিশন
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২২, ২০২৫
ঢাকা, ২২ জুন ২০২৫ (রবিবার):
প্রতি বছর বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় ১১ লাখ ৯০ হাজার সড়ক ব্যবহারকারী প্রাণ হারান বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই তথ্য তুলে ধরেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, রবিবার (২২ জুন) রাজধানীর শ্যামলীতে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়।
“সড়ক নিরাপত্তা আইন সকলের জন্য প্রয়োজন” শীর্ষক এই আলোচনায় শারমিন রহমান আরও জানান, বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশে। বিশেষ করে পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ওয়ার্ল্ড হেলথ র্যাঙ্কিং অনুযায়ী সড়ক দুর্ঘটনার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৮৩টি দেশের মধ্যে ১০৬তম।
তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সঠিক আইন প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়ন জরুরি। এই আইন ছাড়া রোডক্র্যাশ কমানো সম্ভব নয়। তাই একটি সমন্বিত ও কার্যকর ‘সড়ক নিরাপত্তা আইন’ সকলের জন্য প্রয়োজন।”
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক মানবজমিনের সিনিয়র ক্রাইম রিপোর্টার শুভ্র দেব। আলোচনায় অংশ নেন:
- মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) ও ইউএনবির বিশেষ প্রতিনিধি
- জামিউল আহ্ছান শিপু, সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক
- ইমন রহমান, নিজস্ব প্রতিবেদক (ক্রাইম), দৈনিক যুগান্তর
তাঁরা বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ মূলত পরিবহন খাত কেন্দ্রিক। কিন্তু সড়ক নিরাপত্তার ব্যাপারে এতে পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি নেই। সড়ক অবকাঠামো, যানবাহনের মান, পথচারীর নিরাপত্তা এবং দুর্ঘটনার পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা—এসব গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাহ্য করা হয়েছে।
এ সময় বক্তারা পৃথক একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি জানান যা দেশের সড়কে সব ধরনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।
সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান। তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাবিত ৫টি স্তম্ভ—
১. বহুমুখী যানবাহন ও ভূমি ব্যবহার পরিকল্পনা
২. নিরাপদ যানবাহন
৩. নিরাপদ সড়ক অবকাঠামো
৪. নিরাপদ সড়ক ব্যবহার
৫. রোডক্র্যাশ পরবর্তী ব্যবস্থাপনা
—এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে একটি সমন্বিত ও আধুনিক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

