তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা
- প্রান্তকাল ডেস্ক
- জুন ২০, ২০২৫
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর নির্বাচনী প্রস্তুতির গুঞ্জন জোরাল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর এই আলোচনা আরও তীব্র হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আমলে তারেক রহমান প্রায় সকল মামলা থেকে খালাস পেয়েছেন। এমনকি ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো গুরুত্বপূর্ণ মামলাতেও তিনি দণ্ডমুক্ত হয়েছেন। সরকারের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে, তার দেশে ফেরার পথে এখন আর কোনো আইনি বাধা নেই।
তবে এতদসত্ত্বেও প্রায় সতের বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতা কবে দেশে ফিরবেন, তা নিয়ে নানা জল্পনা চলছে। বিএনপির ঘনিষ্ঠ মহল বলছে, ২০২৫ সালের মধ্যে তিনি দেশে ফিরে দলের সরাসরি নেতৃত্ব দেবেন।
তার উপদেষ্টা মাহদী আমিন জানান, “তারেক রহমান নির্বাচন-পূর্ব সময়ে দেশে ফিরবেন এবং সময় নির্ধারণ করবেন নিজেই। তিনি দলের সর্বোচ্চ পর্যায় থেকে প্রস্তুতি নিচ্ছেন।” ইতোমধ্যে ঢাকায় তার জন্য একটি বাসার প্রস্তুতির খবরও ছড়িয়ে পড়েছে, যেখানে নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েন রয়েছে।
তবে তার দেশে না ফেরার পেছনে নিরাপত্তার বিষয়টিকে এখনো প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “আইনি বাধা না থাকলেও একজন শীর্ষ রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এখনো সেই উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।”
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “দেশে এখনো রাজনৈতিক প্রতিহিংসার শঙ্কা রয়ে গেছে। এই বাস্তবতায় নিরাপত্তা পরিস্থিতি তার ফেরা বিলম্বিত করছে। তবে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হলে এবং পরিবেশ স্বাভাবিক থাকলে তার দেশে ফেরার সম্ভাবনা অনেকটাই দৃশ্যমান হবে।”
এদিকে লন্ডনে তারেক রহমানের নেতৃত্বে দলের উচ্চপর্যায়ের বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার বিষয়টি আলোচিত হয়েছে। এসব আলোচনায় প্রার্থী নির্বাচন, কৌশল নির্ধারণ ও নির্বাচনকালীন প্রস্তুতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
দলীয় মহলে ধারণা— রাজনৈতিক নিরাপত্তা ও নির্বাচনী সুনির্দিষ্ট পরিকল্পনা নির্ভর করে তারেক রহমান দেশে ফিরে সরাসরি দলের নেতৃত্ব দেবেন। অনেকে মনে করছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হলে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।
এই বিভাগের আরও খবর
কয়েক বছরের মধ্যেই কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা…
রাজপথ নয়, রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ : ঢাবিতে তারেক রহমান
জাতি গঠন ও দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক…
সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং…
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…

