নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৯, ২০২৫
বাংলাদেশ সরকারের ২৮তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আসাদ আলম সিয়াম। রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। এই আদেশ আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।
বিগত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়েও শুরু হয় রদবদলের প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. জসীম উদ্দিন। তবে মাত্র আট মাস পর চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ২২ মে থেকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুহুল আলম সিদ্দিকী।
পঞ্চদশ বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আসাদ আলম সিয়াম ২০২৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ফিলিপিন্স ও অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘ইন্সপেক্টর জেনারেল অব মিশনস’ (IGM) হিসেবে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনের তদারকি করতেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় তিনি চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের দপ্তরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও বৈশ্বিক সংযোগের কারণে পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক পর্যবেক্ষক।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

