রাজধানীতে অভিযানের সময় গুলিতে আহত দুই গোয়েন্দা পুলিশ
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৯, ২০২৫
ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ফকিরাপুল মোড়ের মেইন রোডে এ ঘটনা ঘটে। মাদক কারবারীদের ছোড়া গুলিতে আহত হন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে এএসআই আতিক হাসানের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম পায়ে গুলি লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম। তিনি জানান, আহত দুজনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের একটি দল ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে ডিবি টিমটি ফকিরাপুল মোড়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশির চেষ্টা করে।
এ সময় গাড়ির ভেতরে থাকা মাদক কারবারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ডিবির দুই সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ব্যবহৃত প্রাইভেটকারটিও। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। তিনি বলেন, “মাদক কারবারীরা এখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। তবে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

