রাজউক, চট্টগ্রাম নির্বাচন অফিস ও নওগাঁ হাসপাতালসহ তিন স্থানে দুদকের অভিযান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
১৮ জুন ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ (১৮ জুন) তিনটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে ঢাকাসহ চট্টগ্রাম ও নওগাঁয় অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পরিদর্শন, রেকর্ডপত্র সংগ্রহ এবং সেবাপ্রার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করা হয়।
গুলশানের রূপসা অ্যাপার্টমেন্ট বরাদ্দে অনিয়ম তদন্তে দুদক অভিযান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত গুলশানের ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দে রাজনৈতিক ও প্রভাবশালী মহলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম সরেজমিনে তদন্ত চালায়। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে গোপনে রাজনৈতিক নেতা, তাদের সন্তান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে তুলনামূলক কম দামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযানকালে দুদক টিম রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে এবং প্রকল্প এলাকা ঘুরে দেখে। প্রাথমিকভাবে অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানায় দুদক। বরাদ্দপ্রাপ্তদের তালিকা, আবেদনপত্র এবং বরাদ্দ সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করে পরবর্তী সময়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে হয়রানির অভিযোগে অভিযান
চট্টগ্রামের জেলা নির্বাচন অফিসে সেবাপ্রার্থীদের অহেতুক হয়রানি ও বিলম্বিত সেবা প্রদান সংক্রান্ত অভিযোগে দুদক চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের একটি টিম আজ অভিযান চালায়। অভিযানে উপস্থিত সেবাগ্রহীতাদের সাথে কথা বলা হয় এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার বক্তব্য গ্রহণ করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে নির্বাচন অফিসের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
নওগাঁ জেনারেল হাসপাতালে সেবা অনিয়মে এনফোর্সমেন্ট টিমের হস্তক্ষেপ
নওগাঁ সদর উপজেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহে অনিয়ম এবং রোগী হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতালের তত্ত্বাবধায়কের বক্তব্য গ্রহণ, বায়োমেট্রিক হাজিরা তালিকা, স্টোর রেজিস্টার ও ওষুধ বিতরণ বিবরণীসহ দরপত্র সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় অনিয়মের চিত্র পাওয়া গেছে। তত্ত্বাবধায়ক সেবার মানোন্নয়নের অঙ্গীকার করেছেন বলে জানান দুদক কর্মকর্তারা। উপস্থিত রোগী ও স্বজনরা দুদকের এই উদ্যোগকে স্বাগত জানান।
দুদক জানিয়েছে, অনুসন্ধান ও প্রয়োজনীয় যাচাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

