ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
সৈয়দ মারুফের স্থলাভিষিক্ত হলেন ইসলামাবাদের অভিজ্ঞ কূটনীতিক
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে ইমরান হায়দারকে মনোনীত করেছে ইসলামাবাদ। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি বর্তমানে দীর্ঘ ছুটিতে রয়েছেন এবং বাংলাদেশে আর ফিরে আসছেন না বলে জানা গেছে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশন সূত্রে জনকণ্ঠকে নিশ্চিত করা হয়েছে, ইমরান হায়দারের নিয়োগ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি স্পোকসম্যান এবং জং–এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান হায়দার বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
ইমরান হায়দার একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে ২০১৬–২০১৯ মেয়াদে তিনি তেহরানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং জাতিসংঘে নিউইয়র্কস্থ স্থায়ী মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
এর আগে, সদ্যপ্রাক্তন হাইকমিশনার সৈয়দ মারুফ গত ১১ মে হঠাৎ করে ঢাকা ত্যাগ করেন। সেদিন পাকিস্তান হাইকমিশন কেবলমাত্র তার ঢাকা ছাড়ার তথ্যটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, মারুফ দুই সপ্তাহের ছুটিতে গিয়েছেন। কিন্তু এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি ঢাকায় আর ফেরেননি। ইসলামাবাদ কর্তৃপক্ষ পরে আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাহার করে নেয়।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

