জুলাই মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করার আশা: আলী রীয়াজ
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৭, ২০২৫
চলতি বছরের জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐকমত্য ভিত্তিক ‘জাতীয় সনদ’ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপে এ মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐক্যমত্য কমিশন সংকল্পবদ্ধ— আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব।”
তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “সব বিষয়ে একমত হওয়া না গেলেও রাষ্ট্র ও জনগণের স্বার্থে খানিক ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলেই এটি বড় অর্জন হবে।”
কমিশনের এদিনের বৈঠকে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিলেও জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি।
আলোচনায় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন পদ্ধতি, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব, এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া।
এছাড়া দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ গঠন (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) বিষয়ে নীতিগত আলোচনা হয়।
কমিশন সূত্র জানিয়েছে, আগামী ১৭, ১৮ এবং ১৯ জুন—টানা তিনদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে চূড়ান্ত প্রস্তাবনা প্রস্তুতের কাজ এগিয়ে নেওয়া হবে।
আলী রীয়াজ বলেন, “সব বিষয়ের নিষ্পত্তি নাও হতে পারে, কিন্তু আমরা চাই যতদূর সম্ভব ঐকমত্যে পৌঁছাতে। আশা করছি, প্রক্রিয়া অব্যাহত থাকলে অভিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

