ক্ষতিগ্রস্তদের জমিতে কর্মকর্তাদের ফ্ল্যাট! এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুদকের অভিযান
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৫, ২০২৫
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অধিগ্রহণ করা জমিতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করেছে।
আজ (রোববার) বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
দুদক সূত্রে জানা গেছে, ‘সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট’ এর আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মোট ৪০ একর জমি অধিগ্রহণ করা হয়। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ১২টি ভবনে ১,৩৪৪টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
তবে অভিযানের সময় দুদক জানতে পারে, প্রকৃত ক্ষতিগ্রস্ত না হয়েও সচিবসহ অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাদের জন্য একই প্রকল্পের ৪০ একরের মধ্য থেকে ১.১৫ একর জায়গায় ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ ও ‘কর্ণফুলী’ নামে চারটি ভবনে ২৮০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এসব ভবন নির্মাণের কোনো নীতিমালা, অনুমোদন বা ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের যোগ্যতা কর্মকর্তারা পূরণ করেছেন কিনা—তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।
প্রাথমিকভাবে অনৈতিকতা প্রতীয়মান
অভিযানকালে সেতু ভবন থেকে উক্ত প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, পুরো প্রক্রিয়াটি ‘নৈতিকতা ও বিধিবিধানের বাইরে গিয়ে’ পরিচালিত হয়েছে।
দুদক সূত্র জানায়, সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র যাচাই করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা এমন এক সময়ে প্রকাশ্যে এলো, যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের অধিগ্রহণ নিয়ে ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে প্রকৃত পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন। সেখানে উচ্চপদস্থদের জন্য সুযোগ সৃষ্টি করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের প্রাপ্য সুবিধা সংকুচিত করে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

