অর্থনৈতিক চাপে অন্য ব্যাংকগুলো যখন হিমশিম, তখন জনতা ব্যাংকে আমানতের চমক
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
মজিবুর রহমানের নেতৃত্বে সাড়ে ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত আমানত সংগ্রহ
অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বৈদেশিক মুদ্রা সংকটে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংক যখন আমানত সংগ্রহে হিমশিম খাচ্ছে, তখন রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক মাত্র পাঁচ মাসে সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি নতুন আমানত সংগ্রহ করে চমক সৃষ্টি করেছে। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নেতৃত্বেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা। ২০২৫ সালের মে মাস শেষে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১৬ হাজার ৫০০ কোটি টাকায়। পাঁচ মাসে আমানত বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।
এছাড়া ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে এলসি পেমেন্টে যে ঘাটতি ছিল (প্রায় ১ হাজার মিলিয়ন মার্কিন ডলার), তার প্রায় পুরোটাই পরিশোধ করা হয়েছে। বর্তমানে বাকি রয়েছে মাত্র ২৩ মিলিয়ন ডলার, যা ব্যাংকের আর্থিক সক্ষমতার ইতিবাচক ইঙ্গিত দেয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান জানান, যোগদানের পর থেকেই জনতা ব্যাংকের আর্থিক অবস্থা অনেকটা উন্নত হয়েছে। গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার জন্য ধারাবাহিকভাবে কাজ চলছে। এর ফলে কয়েক মাসেই আমানত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে ব্যাংক ঋণ আদায়েও মনোযোগী হয়েছে। বিশেষ করে বড় ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। যেখানে সুদ মওকুফ ও ওয়ান টাইম এক্সিটের মতো সব টুলস ব্যবহার করা হচ্ছে।
২০২৪ সালে সারা বছরে যেখানে ৪৭ কোটি টাকার ক্যাশ রিকভারি হয়েছিল, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসেই তা বেড়ে হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। রেমিট্যান্সেও জনতা ব্যাংক ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে। গত বছর সব ব্যাংকের মধ্যে তৃতীয় এবং সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম হয়েছিল। চলতি বছর রেমিট্যান্স প্রবাহ দ্বিগুণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মজিবুর রহমান।
তিনি আরও বলেন, যোগদানের শুরুতে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা ধার করে ডিপোজিটরদের পরিশোধ করতে হতো। কিন্তু এখন সাড়ে ১৬ হাজার কোটি টাকা ডিপোজিট হয়েছে, যার মধ্যে সাড়ে ৬ হাজার কোটি টাকা বাড়তি। সেই চাপ আর নেই।
ক্ষুদ্র আমানত সংগ্রহের কৌশল নিয়েও তিনি বলেন, মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে সক্রিয় করে পার্সোনাল টার্গেট দেওয়া হয়েছে। সবাই একসঙ্গে মাঠে নামার ফলে এই সাফল্য এসেছে।
তিনি জানান, ঋণ পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে, টাস্কফোর্স মিটিং পরিচালিত হচ্ছে এবং সব নিয়ম মেনেই কার্যক্রম চলছে। বর্তমানে ব্যাংকের টিমের একাগ্রতা, শ্রম এবং নেতৃত্বের সমন্বয়েই এই সফলতা অর্জিত হয়েছে। চেয়ারম্যানের সহযোগিতা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা এই অর্জনের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।
জনতা ব্যাংক ইতোমধ্যে তিনটি নতুন পণ্য বাজারে এনেছে এবং আরও দুটি নতুন পণ্য শিগগির চালু হবে বলে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
এক বছরে সারের আমদানি ১৪% বাড়লেও ব্যয় বেড়েছে ৪৯%, গ্যাস সংকটে বাড়ছে আমদানিনির্ভরতা
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং…
এমএফএসে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড…
আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩৬ হাজার কর্মসংস্থানের আশা
চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে চায়না ইকোনমিক অ্যান্ড…
টানা তিন কার্যদিবস পতনে ডিএসইএক্স, কমেছে লেনদেনও
দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতা…
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

