২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার, টিকিটে ১৫% ছাড়
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
দেশীয় এয়ারলাইন্স নভোএয়ার আগামী ২১ মে ২০২৫ থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে। একই সঙ্গে যাত্রীদের জন্য টিকিট মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, গত ২ মে থেকে সাময়িকভাবে বন্ধ রাখা ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী বুধবার (২১ মে) থেকে আমরা আবার ফ্লাইট পরিচালনা শুরু করছি। এটি আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অংশ। সাময়িক বিরতিতে আমরা যাত্রীদের অসামান্য সমর্থন ও উৎসাহ পেয়েছি।”
তিনি আরও বলেন, “নিরাপদ ও উন্নত যাত্রীসেবা প্রদানই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।”
ছাড়ের প্রস্তাবনার আওতায় যাত্রীরা টিকিট ক্রয়ের সময় নভোএয়ার-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে VQWEBAPP প্রমো কোড ব্যবহার করে ১৫% মূল্যছাড় পাবেন।
আজ থেকেই যাত্রীরা টিকিট কিনতে পারবেন নভোএয়ার-এর নিজস্ব ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সেলস অফিস, অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে।
নভোএয়ার জানায়, তারা যাত্রীদের নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আগের চেয়ে আরও বেশি প্রস্তুত।
এই বিভাগের আরও খবর
ইউরোপের উচিত প্রমাণভিত্তিক মূল্যায়ন, ধারণাভিত্তিক নয়: পাকিস্তানের তৈরি পোশাক খাত নিয়ে নতুন বিতর্ক
ইউরোপীয় বাজারে প্রবেশকারী পোশাক ও টেক্সটাইল পণ্যে শ্রম…
বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক
ঢাকা, ২ আগস্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে…
নন-বন্ডেড কারখানার জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিল এনবিআর
রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং নতুন নতুন…
পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন আইন, শক্তিশালী হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড
প্রান্তকাল প্রতিবেদন দেশের পুঁজিবাজারকে আরও স্থিতিশীল, স্বচ্ছ ও…
সরকার-ব্যবসায়ীর সমন্বিত উদ্যোগে ৪-৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর
সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ এবং…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
