পর্যায়ক্রমে সব ধর্মীয় প্রতিষ্ঠান ভাতা কর্মসূচির আওতায় আনা হবে: ধর্মসচিব
- নিজস্ব প্রতিবেদক
- মে ৫, ২০২৬
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব মসজিদ ও মন্দিরকে ভাতা কর্মসূচির আওতায় আনা হবে। এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ সংশ্লিষ্টদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ধর্মসচিব বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য ভাতা চালু করা হয়েছে। দেশে তিন লাখের বেশি মসজিদ রয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী অর্থবছরের জুলাই থেকে প্রথম ধাপে প্রায় ২০ শতাংশ মসজিদকে এই ভাতার আওতায় আনা হবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ১১০০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকেও এই সুবিধার আওতায় আনা হবে।
তবে ভাতা কর্মসূচিকে কেন্দ্র করে যেন অপ্রয়োজনীয়ভাবে নতুন মসজিদ বা মন্দির গড়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। আইনগতভাবে এ ধরনের নির্মাণ বন্ধ করা সম্ভব না হলেও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন ধর্মসচিব।
তিনি আরও জানান, দেশে বর্তমানে ৭৭ হাজারের বেশি মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ইসলামী ফাউন্ডেশন পরিচালনা করে। এ কার্যক্রমের সময়সূচি ও কার্যকারিতা নিয়ে জেলা প্রশাসকদের পক্ষ থেকে কিছু পর্যবেক্ষণ এসেছে, বিশেষ করে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানোর বিষয়ে।
ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনা নিয়েও সভায় আলোচনা হয়েছে জানিয়ে ধর্মসচিব বলেন, দেশে বিপুল পরিমাণ ওয়াক্ফ সম্পত্তি অব্যবস্থাপনায় রয়েছে। এসব সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জেলা প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
তিনি জানান, ওয়াক্ফসহ বিভিন্ন ধর্মীয় সম্পত্তির একটি সমন্বিত ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সম্পন্ন হলে সম্পত্তিগুলো চিহ্নিত করে উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।
এ ছাড়া এসব সম্পত্তি সংক্রান্ত অনেক বিষয় দেওয়ানি আদালতে জটিলতায় পড়ায় প্রয়োজন অনুযায়ী আইন হালনাগাদের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর
জীবদ্দশায় সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে দাতার
ট্রান্সফার অব প্রপার্টি আইনে সংশোধনের অনুমোদন; পরিবারে সম্পত্তি…
আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন…
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা জোরদারে সহযোগিতার আলোচনা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন…
ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণে অংশ নিলেন ক্র্যাবের ৪৮ সাংবাদিক
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য…
সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুতের ওপর…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ঠেকাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর
শান্তি পরিকল্পা নিয়ে নতুন বিতর্ক; বিরোধীদলীয় নেতার প্রশ্ন—‘ভুল তথ্য’ দিল কে? গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (International Stabilisation Force-ISF) মোতায়েনের…
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার দ্বিতীয় ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার ও রাষ্ট্র মেরামতে সংসদীয় আলোচনার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
মন্ত্রিসভার অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’
গুমে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আইনি কাঠামো; সম্পত্তি আইনে সংশোধনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রান্তকাল ডেস্ক |…
মাসে কোটি টাকার চাঁদাবাজি, অর্থের বড় অংশ যেত বিদেশে—ডেভিড ইমনকে নিয়ে তদন্তে নতুন তথ্য
চট্টগ্রাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালালচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে…
বেজার গভর্নিং বোর্ডের সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে বৃক্ষরোপণের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, সরকারি…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)…

