আইসিসিবিতে ‘সেমস-গ্লোবাল ইউএসএ’ এর আয়োজনে শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ২০২৫
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৫
গত ১৫ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে ৮-১০ মে, প্রতিদিন সকাল ১০.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী একযোগে শুরু হয়েছে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স (হল: ৩ এবং ৪), হেলথ ট্যুরিজম (হল: ৩) এবং কৃষি ও খাদ্য যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী অ্যাগ্রো (হল: ২) অ্যান্ড ফুড (হল: ১) বাংলাদেশ ২০২৫।
৮ মে (বৃহস্পতিবার) প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন, থিজ উডস্ট্রা, ডেপুটি হেড অফ মিশন, নেদারল্যান্ডস দূতাবাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাশেম, সভাপতি, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস এসোসিয়েশন (বাপা); নুরিয়া লোপেজ, চেয়ারপারসন, ইউরোপিয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ; মাহবুব বাসেত, চিফ অপারেটিং অফিসার, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড; ইশরাত ফাতেমা, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, সুইসকন্ট্যাক্ট। স্বাগত বক্তব্য প্রদান করেন, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। বক্তব্য প্রদান করেন, নাদিয়া আফরিন শামস, টিম লিড, বাইটস (বিল্ডিং ইয়ুথ এমপ্লোয়েবিলিটি থ্রো স্কিলস- বি.ওয়াই.ই.টি.এস.) প্রকল্প, সুইসকন্ট্যাক্ট।
আয়োজকরা বলেন, এ প্রদর্শনীসমূহ সংশ্লিষ্ট শিল্পের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের স্বাস্থ্য, স্বাস্থ্য পর্যটন, খাদ্য ও কৃষি খাতের অগ্রগতিতে প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।
আয়োজকসূত্রে আরো জানা যায়, বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, মেডিকেল ও ডেন্টাল যন্ত্রপাতি, হাসপাতালের সরঞ্জাম ও সরবরাহ কেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৬তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’ (হল: ৩ এবং ৪)। একইসাথে অনুষ্ঠিত হচ্ছে ‘৯ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৫’, এবং ‘১১তম ফার্মা বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’ (হল: ৪)। আরো অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্যসেবা, মেডিকেল ট্যুরিজম ও তৎসংশ্লিষ্ট সেবা সম্পর্কিত বাংলাদেশের একমাত্র ও বৃহত্তম প্রদর্শনী – ‘৮ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৫’ (হল: ৩)। স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, ও থাইল্যান্ডসহ ১৫টিরও অধিক দেশের ৫০০ টিরও অধিক বুথ নিয়ে প্রায় ৩০০টি কোম্পানি অংশগ্রহণ করেছে।
একই সময়ে আরো অনুষ্ঠিত হচ্ছে, খাদ্য ও কৃষিজ যন্ত্রপাতি, খাদ্য ও পানীয় পণ্য এবং প্যাকেজিং সামগ্রী সম্পর্কিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী – ‘৮ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ (হল: ১) এবং ‘৮ম অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ (হল: ২), একইসাথে অনুষ্ঠিত হচ্ছে ‘৮ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ (হল: ২) এবং ‘৫ম ফুড প্যাক এক্সপো ২০২৫’ (হল: ১)। খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, মালয়েশিয়া, ইউক্রেন, মিশরসহ ১২টিরও অধিক দেশের ৪৮০ টিরও অধিক বুথ নিয়ে প্রায় ২৫০টি কোম্পানি অংশগ্রহণ করছে।
নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় সেমস গ্লোবাল ও বাইটস (বিল্ডিং ইয়ুথ এমপ্লোয়েবিলিটি থ্রো স্কিলস- বি.ওয়াই.ই.টি.এস.) প্রকল্পের আয়োজনে, সুইসকন্ট্যাক্ট এর বাস্তবায়নে এবারের ‘৮ম অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে প্রিমিয়ার কো-ইভেন্ট ‘অ্যাগ্রো প্রসেসিং গ্লোবাল গেটওয়ে এক্সপো’ (হল: ২)। যা, বিশ্বব্যাপী কৃষি উদ্ভাবন, ব্যবসায়িক নেটওয়ার্কিং, বাংলাদেশের কৃষি খাতের টেকসই প্রবৃদ্ধির প্রবেশদ্বার এবং কৃষি খাতের অগ্রগতিতে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি, কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে সম্পৃক্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানসমূহকে আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করতে এ উদ্যোগটি বিশেষ ভূমিকা পালন করবে বলেও আয়োজকদের অভিমত। এছাড়া, ‘৮ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীকালীন ‘কফি ফেস্টিভাল’ (হল: ১) অনুষ্ঠিত হচ্ছে। যেখানে কফি বিন এবং কফি যন্ত্রপাতি প্রদর্শনসহ ১০ মে, শুক্রবার বারিস্তা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবাল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, প্রদর্শনীতে থাকছে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত ৬টি আন্তর্জাতিক সেমিনার। সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় ০৮ মে, ‘স্ট্রেংথেনিং অ্যাগ্রো-প্রসেসিং এসএমইজ: ক্রিয়েটিং অ্যা বিজনেস-ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফর গ্রোথ অ্যান্ড এক্সপোর্ট’ শীর্ষক সেমিনার (বিকাল ৪:০০–৫:০০টা); সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় ‘এক্সপোর্ট অপরচুনিটিজ ইন আনকনভেনশনাল মার্কেট ফর বাংলাদেশি এসএমইজ’ (বিকাল ৪:০০টা–৫:০০টা); বিটিএল এর সহযোগিতায় ‘হোয়্যার ইনোভেশন মিটস বিউটি অ্যান্ড ওয়েলনেস’ (বিকাল ৫:৩০টা–৬:৩০টা); ১০ মে, কনপাস কর্পোরেশন এর সহযোগিতায় ‘অ্যাগ্রোইকোলজি: বিল্ডিং রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেঞ্জ’ (সকাল ১১:৩০টা–দুপুর ১২:৩০টা); সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় ‘আনলকিং বাংলাদেশের এক্সপোর্ট পোটেনশিয়াল ইন দ্য অ্যাগ্রো-প্রসেসিং সেক্টর’ (বিকেল ৪:০০টা–৫:০০টা); কিভা হান এর সহযোগিতায় ‘ক্যাফে কালচার ফেনোমেনা’ (বিকাল ৫:১৫টা–সন্ধ্যা ৭:০০টা) অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরও খবর
মন্ত্রিসভায় এফডিআই প্রণোদনা নীতিমালা অনুমোদন, সংশোধন হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন
প্রবাসী বাংলাদেশিসহ দেশের নাগরিকদের মাধ্যমে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ…
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণসহ সাত…
সরকার দাম বাড়ালেও বাজারে ধস, চামড়া বিক্রি করে লোকসানে ব্যবসায়ী-মাদরাসা
কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার…
আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী, চামড়ার ন্যায্যমূল্য নিয়ে নতুন করে আলোচনা
কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচা…
ঈদুল আজহায় নিরাপদ যাত্রা ও কোরবানির হাটে সতর্ক থাকার পরামর্শ পুলিশের
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

