কেরানীগঞ্জ মডেল থানা কর্তৃক র্যাবের পোষাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকিসহ ০৫ জন ডাকাত গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৫
গত ০৬/০৫/২০২৫ খ্রিঃ ১৮.৪৫ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর তুলসিখালী ব্রিজ এর পূর্ব মাথায় পাকা রাস্তার উপর একটি সাদা রংয়ের হায়েস গাড়ি যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৯-৩৬৮৩ ব্যবহার করে র্যা ব পরিচয়ে একদল ডাকাত নবকলী পরিবহন বাস থামিয়ে উক্ত নবকলী গাড়িতে উঠে ১। সুমন সরকার (৪০), পিতা-অমূল্য সরকার, মাতা-রেখা রানী সরকার, সাং-টিকিরপুর, ইউপি-আগলা, থানা-নবাবগঞ্জ, ঢাকা ও ২। অন্তর পাল ওরফে পার্থ (২৩), পিতা-ভারত পাল, মাতা-অনিতা রানী পাল, সাং-উত্তর চোকিঘাটা, ইউপি-বারহা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাদের আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে র্যা ব পরিচয়ে ১ নং ও ২ নং ভিকটিমকে বাস হইতে নামিয়ে ১ নং ভিকটিমের নিকট হতে নগদ ৬,০০০/-(ছয় হাজার) টাকা ছিনিয়া নেয় এবং ২ নং ভিকটিম কৌশলে তার নিকট থাকা ব্যাগ ভর্তি টাকা নিয়া রাস্তার পাশে পুকুরে ঝাপ দিয়া পালিয়ে যায়। ১ নং ভিকটিমের নিকট হতে টাকা ছিনাইয়া নিয়া ডাকাতি সংঘঠন করিয়া ডাকাতদলসহ হায়েস গাড়িটি রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তা মোড়ের দিকে চলে যায় । উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম রুহিতপুর রামেরকান্দা তিনরাস্তার মোড় চেকপোষ্ট বসিয়ে চেক করাকালিন জনসাধারনের সহায়তায় গাড়িটি থামিয়ে ০৫(পাঁচ) জন ডাকাত ১। রুবেল (৫০), পিতা-জয়নাল, মাতা-মমতাজ, সাং-বাটাজোর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, ২। আরিফ (৩৫), পিতা- মৃত নান্নু, মাতা-মুর্শিদা, সাং-শ্যামলিপাড়া, থানা- উল্লাহপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ৩। শরিফুল ইসলাম (৪২), পিতা-মৃত আব্দুল শুকুর, মাতা-সাজেদা খাতুন, সাং-চর আঙ্গারু, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, ৪। উৎপল দেবনাথ (৩৮), পিতা-অজিত দেবনাথ, মাতা-বানিবালা দেবি, সাং-শাহাবাজপুর, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা ও ৫। দুলু মিয়া (৩৯), পিতা-ইছাক, মাতা-রহিমা সাং-অষ্টগ্রাম, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জদের গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে ০১ টি হায়েস মাইক্রো গাড়ি, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-চ-১৯-৩৬৮৩, ০২ টি ওয়াকিটকি, ০২ টি র্যা বের কালো জ্যাকেট, ০১ টি হ্যান্ডকাপ, ০১ টি লেজার লাইট, ০১ টি ইলেক্ট্রিক সকমেশিন, ০১ টি লোহার বাটন লাঠি, ০৫ টি চাকু, ০১ টি রশি, ০২ টি গাড়ির ভূয়া নাম্বার প্লেট উদ্ধার করেন। উক্ত ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার মামলা নম্বর-১১, তারিখ-০৭/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়। প্রকাশ থাকে যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে,…
নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার
নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা…
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…
