০৮ বছর পর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, হত্যাকারী স্ত্রী এবং ভাইসহ সিআইডি কর্তৃক গ্রেফতার ০৩ জন
- প্রান্তকাল ডেস্ক
- মে ৬, ২০২৫
দীর্ঘ ০৮ বছর পর ক্লুলেস হত্যা মামলার মূল রহস্য উৎঘাটন করেছে সিআইডি চট্টগ্রাম জেলা। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় স্ত্রী ও ভাইসহ মোট ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল স্ত্রী (০১) আসামী নাছিমা আক্তার (৪২),স্বামী- মৃত নাজিম উদ্দিন, পিতা-আব্দুস ছালাম, মাতা-নুর চম্পা ও ভাই (০২) জসিম উদ্দিন (৫২), পিতা- মৃত আব্দুল করিম, মাতা- নছিমা খাতুন, উভয় সাং- মনু বলির বাড়ি, দক্ষিন সর্ত্তা, চিকদাইর, গহিরা, থানা- রাউজান, জেলা-চট্টগ্রাম এবং অন্য একজন সিএনজি ড্রাইভার (০৩) আসামী আবুল কালাম (৪৭), পিতা- আব্দুল আলী, মাতা- আঙ্গুর বেগম, সাং- ২২নং গ্রাম, চরকিং ইউপি, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী, বর্তমানে-জাফরের বিল্ডিং, কুন্ডয়দাম মন্দির রোড, সুবেদার পুকুর পাড়, হাটহাজারী পৌরসভা, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম।
হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৫৪)। গ্রেফতারকৃত (০১) আসামী নাছিমা আক্তার (৪২) বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ০৪/০৫/২০২৫ খ্রিঃ তারিখে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, নিহত নাজিম উদ্দিন (৫৪) প্রবাসী ছিলেন। ২০১৬ সালের শেষ দিকে ছেলে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে পরিবারের কাউকে না বলে বিদেশ হতে চলে আসেন। ছেলের নিখোঁজের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। ২০১৭ সালের মে মাসের দিকে দুপুর ১২.০০ ঘটিকার দিকে, মুদি বাজার করা ও বিভিন্ন সংস্থা হতে ঋণ নেওয়ার বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নাজিম উদ্দিন তার স্ত্রীকে থাপ্পড় মারলে তার স্ত্রী আসামী নাছিমা আক্তার পেছনে সরে গিয়ে স্বামীকে দুই হাত দিয়ে সজোরে ধাক্কা মারে।
এতে নাজিম উদ্দিনের মাথা পেছনের দরজার চৌকাঠের লোহায় লেগে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভিকটিম নাজিম উদ্দিনের মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরতে থাকে। স্বামীর সাড়া শব্দ না পেয়ে আসামী নাছিমা আক্তার তাহার হাতের শিরা ও বুকে কান পেতে হৃদস্পন্দন না থাকায় নিশ্চিত হয় যে ভিকটিম মারা গেছে। স্ত্রী নাছিমা আক্তার কাউকে কিছু না জানিয়ে লাশটি ঘরের এক কোণে মালামাল ও মুরগির খাবার রাখার জায়গায় কম্বল ও তোষক দিয়ে মুড়িয়ে রাখে। ঘটনার দিন নাজিম উদ্দিনের ০২ মেয়ে স্কুলে ছিলো।
মেয়েরা স্কুল থেকে ফিরে আসার পূর্বেই আসামী নাছিমা আক্তার ঘরের ফ্লোরে পড়া রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে পাসপোর্ট এবং বিদেশের আইডি কার্ডসহ অন্যান্য কাগজপত্র ছিড়েঁ আগুনে পুড়ে ফেলে। মেয়েরা স্কুল থেকে এসে তাদের পিতার কথা জিজ্ঞেস করলে নাছিমা আক্তার তাদের জানায়, তোমাদের আব্বা আমার সাথে ঝগড়া করে বিদেশে চলে গেছে। আসামী এলাকায় প্রচার করে যে, তার স্বামী বিদেশে চলে গেছে।
আসামী নাছিমা আক্তার প্রায় ০৭ (সাত) দিন মালামাল ও মুরগির খাবার রাখার ঘরে ভিকটিম মৃত নাজিম উদ্দিনের মৃতদেহ বিভিন্ন সুগন্ধি ব্যবহার করে লুকিয়ে রাখে। সাতদিন পর (০২) নং আসামী জসিম উদ্দিন ও (০৩) নং আসামী সিএনজি ড্রাইভার আবুল কালামের যোগসাজশে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে অপরাপর সন্ধিগ্ধ আসামীদের সহায়তায় লাশটি মুরগির খাবারের বস্তায় ভরে তার বসত বাড়ি হতে অনুমান ১০০ গজ দূরে দক্ষিন সর্ত্বা এলাকায় জনৈক ফজল করিম মেম্বারের মজা পুকুরে ফেলে দেয়।
পরবর্তীতে প্রায় ০২ (দুই) মাস পর ১৮/০৭/২০১৭ খ্রিঃ তারিখে স্থানীয় লোকজন পুকুরে দুর্গন্ধযুক্ত একটি বস্তা ভাসতে দেখে কুকুরের মৃতদেহভর্তি বস্তা মনে করে পুকুর থেকে তুলে পুকুরের পার্শ্ববর্তী ঝোপ-জঙ্গলের একটি গর্তে ফেলে দেয়। পরে কাক বস্তা ছিঁড়ে ফেললে মানুষের হাড় বেরিয়ে আসে। সংবাদ পেয়ে পুলিশ এসে পঁচাগলা অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। লাশটি কেউ সনাক্ত করতে না পারায় আনজুমানে মফিদুল ইসলাম,চট্টগ্রামের মাধ্যমে লাশ দাফন করা হয়।১৯/০৭/২০১৭ খ্রিঃ পুলিশ বাদী হয়ে রাউজান থানার মামলা নং-১০, তারিখ-১৯/০৭/২০১৭ইং, ধারা-৩০২/২০১/৩৪, পেনাল কোড-১৮৬০ দায়ের করেন।
এদিকে এই সংবাদ পেয়ে ১৯/০৭/২০১৭ খ্রিঃ তারিখে নাজিম উদ্দিনের ভাই (০২) নং আসামী জসিম উদ্দিন তার ভাই নিখোঁজ হয়েছে মর্মে রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে। উক্ত নিখোঁজ ডাইরীর সূত্র ধরে সেই বছরই সিআইডি, চট্টগ্রাম ভিকটিমের পরিচয় সনাক্তের জন্য নাজিম উদ্দিনের ভাই জসিম উদ্দিন, স্ত্রী নাছিমা আক্তার এবং মেয়ে ইসরাত জাহানের ডিএনএ ম্যাচিং পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় অজ্ঞাতনামা লাশটি ভিকটিম মৃত নাজিম উদ্দিনের মর্মে সনাক্ত হয়। কিন্তু তখন পর্যন্ত মামলার প্রকৃত রহস্য উদঘাটিত হয়নি। কে বা কারা ঠিক কী কারণে ভিকটিম নাজিম উদ্দিনকে হত্যা করেছে সম্প্রতি সিআইডি কর্তৃক এ রহস্য উন্মোচিত হয়েছে। উল্লেখ্ যে,ভিকটিম মৃত নাজিম উদ্দিনের নিখোঁজ ছেলের ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি কিংবা নিখোঁজের পরিবার কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

