হাবিপ্রবি ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘনায় আহত ৭ পরীক্ষার্থী
- প্রান্তকাল ডেস্ক
- মে ৬, ২০২৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিয়ে বাসে ফেরার পথে ট্রাকের সাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঐ দূর্ঘটনায় পরে গুরুতর আহত হয়েছে সাত পরীক্ষার্থী। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন যাত্রী।
হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তোফাজ্জল হোসেন তপুর মাধ্যমে জানা যায়, আহত পরীক্ষার্থীদের নাম বায়েজিদ তার বাসা কুড়িগ্রামের উলিপুর, আদিবুন সাদ, বাসা ঝিনাইদহের কালিগন্জ, মাসফি বাসা রংপুরের মহিপুর, পিংকি বাসা জলঢাকা কৌমাড়ী ইউনিয়ন সহ আরো একজন পরীক্ষার্থী যার পরিচয় জানা যায় নি। আহত পরীক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
হানজালা সরকার নামের সিরাজগঞ্জ ইসলামীয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে আইসিইউ তে ভর্তি আছেন। একজন ছেলে শিক্ষার্থী লাইফ সাপোর্টে রয়েছেন তার এখনো কোনো পরিচয় জানা যায় নি এখনো।
আজ হাবিপ্রবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দিনাজপুর সদর উপজেলার সাত মাইল এলাকায় রংপুরগামী মিনিবাস এবং ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, “দুর্ঘটনার খবর জানার সাথেই সাথেই আমি হাসপাতালে গিয়েছি এবং আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়েছি। সেই সাথে হানজালা সরকার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে ঢুকেছিলাম এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য দায়িত্বরত চিকিৎসকে অনুরোধ জানিয়েছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে যাদের হালকা ইনজুরি হয়েছিলো তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।”
একজন মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও বাসের প্রায় ১৫/২০ জন যাত্রী আহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার
নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা…
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ…
সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি
রাজধানী ঢাকাসহ সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি…
উত্তরাঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ
রাজশাহী: উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

