কুষ্টিয়ায় দুদকের ১৭৮তম গণশুনানি অনুষ্ঠিত
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৬, ২০২৫
দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধে কমিশনের সরব উদ্যোগ
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি দমন কমিশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সোমবার (২৬ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় দুদকের ১৭৮তম গণশুনানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, এসজিপি, এনডিসি, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, “যা সুনীতি নয়, তাই দুর্নীতি। ঘুষ দেব না—এই শপথে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা জরুরি। দায়িত্ব থেকে দূরে সরে গিয়ে দুর্নীতির সুযোগ তৈরি করছি আমরা নিজেরাই।”
বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেন, “দুর্নীতি আমাদের দুর্বলতা—এটাই আমাদের দমিয়ে রেখেছে। নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা নিজেরাই। দুর্নীতি এক নির্মম শোষণের হাতিয়ার।” তিনি জনগণের প্রতি আহ্বান জানান, “নিজ নিজ কাজ সঠিকভাবে সম্পন্ন করুন এবং কখনোই ঘুষ দেবেন না।”
গণশুনানিতে কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার সাধারণ জনগণ তাদের অভিযোগ কমিশনের সামনে উপস্থাপন করেন। জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ এই শুনানিতে উপস্থিত ছিলেন।
এবারের গণশুনানিতে মোট ৬৪টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে ৪টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় এবং ২টি অভিযোগে এনফোর্সমেন্টের সিদ্ধান্ত গৃহীত হয়। বাকি অভিযোগসমূহ প্রতিবেদন দাখিলের ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। আরও বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল হাসান রওশনী।
দুদক আশা করে, এ ধরনের গণশুনানি সাধারণ মানুষের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…

