অর্থনৈতিক সংস্কার শেষে নতুন উচ্চতায় উঠবে শেয়ারবাজার: প্রেস সচিব শফিকুল আলম
- প্রান্তকাল প্রতিবেদক
- মে ২৫, ২০২৫
আন্তর্বর্তী সরকারের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শেষ হলে দেশের পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি এখন একটি ব্রডার প্ল্যাটফর্মে দাঁড়াতে চলেছে। এই ভিত্তি থেকে ইকোনমির টেক-অফ হলে পুঁজিবাজারেও এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে।”
রবিবার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “পুঁজিবাজার দীর্ঘদিন ধরে বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। কেউ সংস্কার আনার নামে আরেক ডাকাতের জায়গা নিচ্ছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবসময় প্রতারিত হয়েছেন। কিন্তু এখন সেই চক্র ভাঙতে গভীর ও নির্মম সংস্কার প্রয়োজন।”
তিনি জানান, প্রফেসর ইউনূসের নেতৃত্বে আগামী তিন মাসের মধ্যে বিদেশি শেয়ারবাজার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল আনা হবে, যারা গ্লোবাল স্ট্যান্ডার্ডে শেয়ারবাজার সংস্কারের রূপরেখা দেবে।
পোর্ট সংস্কার ও বিনিয়োগ আকর্ষণ
প্রেস সচিব জানান, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা উন্নয়নে বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা চলছে। ডিপি ওয়ার্ল্ড, এপি মূলার-মারস্ক এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটির সঙ্গে আলাপের মাধ্যমে বন্দরের দক্ষতা বাড়িয়ে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “পোর্টের এফিশিয়েন্সি বাড়লে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হবে। এফডিআই বাড়লে এর সরাসরি প্রভাব পড়বে পুঁজিবাজারে। আমরা শেয়ারবাজারকে আর গোষ্ঠীস্বার্থের হাতে জিম্মি রাখতে চাই না।”
ব্যাংকিং ও মুদ্রানীতি বিষয়ে মত
প্রেস সচিব বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাত ছিল একপ্রকার ধ্বংসস্তূপের মতো। এখন সেখানে টেকসই পুনর্গঠন চলছে। দুই সপ্তাহ আগে টাকার কারেন্সি ফ্লোট করলেও বড় ধরনের অবমূল্যায়ন হয়নি, যা অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।”
তিনি জানান, সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং চলতি বছরের শেষে তা ৫ শতাংশের নিচে নামবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রবৃদ্ধির সম্ভাবনা
শফিকুল আলম বলেন, “চায়না থেকে জুনে ১৫০ জনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল আসছে। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এই বিনিয়োগ কর্মসংস্থানে গতি আনবে এবং অর্থনীতিকে চাঙ্গা করবে।”
রাজস্ব সংস্কার ও এনবিআর বিভাজন
তিনি আরও বলেন, “ট্যাক্স ব্যবস্থার সংস্কার সরকারের অগ্রাধিকার। এনবিআরকে বিভক্ত করার মাধ্যমে আমরা ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে আরও দক্ষ করতে যাচ্ছি।”
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়ে আর কোনো ধোঁয়াশা নেই।
তিনি জোর দিয়ে বলেন, “আমরা এমন একটি অর্থনৈতিক ভিত্তি তৈরি করছি যেখানে জব গ্রোথ, বিনিয়োগ, শেয়ার মার্কেট—সব কিছুই একে অপরকে শক্তিশালী করবে।”
এই বিভাগের আরও খবর
এক বছরে সারের আমদানি ১৪% বাড়লেও ব্যয় বেড়েছে ৪৯%, গ্যাস সংকটে বাড়ছে আমদানিনির্ভরতা
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা এবং…
এমএফএসে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক
ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড…
আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩৬ হাজার কর্মসংস্থানের আশা
চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে চায়না ইকোনমিক অ্যান্ড…
টানা তিন কার্যদিবস পতনে ডিএসইএক্স, কমেছে লেনদেনও
দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতা…
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
