৩০ টাকার জন্য বন্ধুর হাতে প্রাণ গেল মমিনের
- প্রান্তকাল প্রতিবেদক
- মে ২১, ২০২৫
মাত্র ৩০ টাকার জন্য প্রাণ হারালেন মো. মমিন (২০)। রাজধানীর মতিঝিল এলাকায় দুই বন্ধুর মধ্যে তুচ্ছ অর্থিক বিরোধ থেকে শুরু হওয়া কথাকাটাকাটির জেরে এ নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযুক্ত রাকিব (১৯) ঘটনার পর কৌশলে পালিয়ে গেলেও ঘটনার সাত দিনের মাথায় মতিঝিল থানা পুলিশের চৌকস দল তাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মে সন্ধ্যায় ভিকটিম মমিন, অভিযুক্ত রাকিব ও তাদের অপর এক বন্ধু আলামিন মিলে মতিঝিলের এজিবি কলোনি ও আল হেলাল জোন এলাকার আমগাছ থেকে আম পেড়ে কাঁচা বাজারে ৩৯০ টাকায় বিক্রি করেন। ১৩০ টাকা পেয়ে আলামিন চলে গেলে অবশিষ্ট ২৬০ টাকার মধ্যে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলেন। পরে রাত ৯টার দিকে মমিনের হাতে ১০০ টাকা দেন। কিন্তু মমিন বাকি ৩০ টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তারা বাড়ি ফিরে যান।
পরদিন ১৩ মে সকাল ১০টার দিকে একই স্থানে—মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে—তাদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মমিন অভিযুক্ত রাকিবের মা-বোনকে গালিগালাজ করলে রাকিব উত্তেজিত হয়ে মমিনকে চড় মারেন। তখন মমিন ইট তুলে রাকিবকে আঘাত করতে উদ্যত হলে, রাকিব নিজের হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলায় মারাত্মক আঘাত করেন। রক্তাক্ত মমিন মাটিতে পড়ে গেলে রাকিব একটি রিকশা ডেকে নিজেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাকিব সেখান থেকে কৌশলে পালিয়ে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে চলে যায়।
ঘটনার পর মতিঝিল থানার এসআই মো. জুলহাস উদ্দিন লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে নিহতের বাবা ফিরোজ শেখ থানায় রাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ১৬, তারিখ ১৪/০৫/২৫, ধারা: ৩০২ পেনাল কোড-১৮৬০।
মামলার তদন্তে নেমে মতিঝিল থানা পুলিশের একটি দল ২০ মে গোপন সংবাদের ভিত্তিতে রাকিবকে শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে রাকিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
নিহত মমিনের পরিচয়:
নাম: মো. মমিন (২০)
পিতা: ফিরোজ শেখ
স্থায়ী ঠিকানা: গুইনাবাড়ি, থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর
বর্তমান ঠিকানা: কদম আলী রোড, সরকার বাড়ি গলি, মান্ডা, থানাঃ মুগদা, ঢাকা
গ্রেফতারকৃত আসামি:
নাম: রাকিব (১৯)
পিতা: মো. নেওয়াজ
স্থায়ী ঠিকানা: বাশাটি, থানা: গৌরীপুর, জেলা: ময়মনসিংহ
বর্তমান ঠিকানা: শাহজাহানপুর রেলওয়ে কলোনি, থানা: শাহজাহানপুর, ঢাকা
মতিঝিল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, এ ঘটনায় আরও কোনো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

