কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভে উত্তপ্ত বিএনপি কার্যালয়, আগুন-ভাঙচুরে আতঙ্ক
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
কুমিল্লা ১৭ মে ২০২৫
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয় শনিবার সন্ধ্যায় বিক্ষোভ ও সহিংসতার মুখে পড়ে। সদ্যঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে পদ না পাওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৭টার দিকে একদল ছাত্রদল কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হয়। তারা “অবৈধ কমিটি বাতিল করো”, “ত্যাগীর প্রতি অবিচার চলবে না”—এমন নানা স্লোগান দিতে দিতে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। মুহূর্তেই শুরু হয় ককটেল বিস্ফোরণ, চেয়ার-টেবিল ভাঙচুর এবং একপর্যায়ে আগুন লাগিয়ে দেয় কেউ কেউ। আগুনে ভেতরের কিছু আসবাবপত্র পুড়ে গেলেও স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
ঘটনার সময় আশপাশের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় দোকানপাট বন্ধ করে দেন। বেশ কিছু সময় পর্যন্ত পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।
ছাত্রদলের কয়েকজন পদবঞ্চিত নেতা জানান, “দীর্ঘদিন রাজপথে থাকার পরও আমাদের মূল্যায়ন করা হয়নি। যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, হামলা-মামলায় ভুগেছেন, তাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা দলীয় আদর্শের পরিপন্থী।”
এদিকে ছাত্রদলের সদ্যঘোষিত দুটি আংশিক কমিটিতে দক্ষিণ জেলায় সভাপতি করা হয়েছে কাজী জোবায়ের আলম জিলানীকে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমানকে। মহানগরে সভাপতি হয়েছেন নাদিহ রানা ও সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ প্রিমু। এই ঘোষণার পর থেকেই একাধিকবার বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। এর মধ্যে কান্দিরপাড়ে সড়ক অবরোধ, মিছিল এবং রাতে দলীয় কার্যালয়ের সামনে উত্তপ্ত অবস্থান ছিল উল্লেখযোগ্য।
সাবেক মহানগর ছাত্রদল সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “গত তিনদিন যাবত আন্দোলন চলছে। নতুন কমিটির কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। তবে কারা আগুন দিয়েছে, আমি নিশ্চিত নই।”
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “এই কার্যালয়টি বেশ কিছুদিন পরিত্যক্ত ছিল, আমরা এটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছি। কারা ভিতরে আগুন দিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।”
ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “বিষয়টি দলের অভ্যন্তরীণ কোন্দল হলেও আমরা তদন্ত শুরু করেছি। কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
