বেলারুশের সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা ও কৃষি সহযোগিতা জোরদারের আলোচনা
- নিজস্ব সংবাদদাতা
- এপ্রিল ২৯, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত Mikhail Kasko বুধবার জাতীয় সংসদে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও Belarus-এর মধ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, প্রতিরক্ষা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং ফৌজদারি মামলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত মিখাইল কাসকো নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রীকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, বেলারুশ বিশ্বের অন্যতম সামরিক সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনকারী দেশ। বাংলাদেশ চাইলে প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম বেলারুশ থেকে সংগ্রহ করতে পারে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান পটাশ সার উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। বাংলাদেশ বর্তমানে সৌদি আরব, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত সার আমদানি করে থাকে। এ ক্ষেত্রে বেলারুশ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় নতুন উৎস হতে পারে।
রাষ্ট্রদূত বৈঠকে বেলারুশের কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ এ খাতে বেলারুশের কারিগরি সহযোগিতা নিতে আগ্রহী হতে পারে।
এ সময় রাষ্ট্রদূত বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয়ও মন্ত্রীর নজরে আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি রাষ্ট্রদূত মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, ভারতের বেলারুশ দূতাবাসের সিনিয়র কাউন্সিলর Siarhei Tratsiuk, Promagroleasing OJSC-এর ডিরেক্টর জেনারেল Pavel Karotkikh, ডেপুটি ডিরেক্টর জেনারেল Dzmitry Sevizdral এবং বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল Aniruddha Kumar Royসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

