গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে জাতীয় সনদে রূপ দিতে চায় ঐকমত্য কমিশন: অধ্যাপক আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা আমরা একটি সুনির্দিষ্ট রূপ দিতে চাই। এই ঐক্যপ্রচেষ্টাকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই, যা ভবিষ্যতে সকল রাজনৈতিক দল বাস্তবায়নে ভূমিকা রাখবে।” বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) […]









