৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে অংশ নেবে জামায়াত: এহসান মাহবুব জুবায়ের
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১০, ২০২৫
৭ দফা দাবি পূরণ হলেই যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জামায়াত নেতা বলেন, “আমরা পিআর (প্রোপ্রশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদসহ ৭ দফা দাবির বাস্তবায়ন চাই। এগুলো পূরণ হলেই জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত।”
তিনি জানান, আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে “রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ” করতে যাচ্ছে জামায়াত। এ সমাবেশে ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে দাবি করেন তিনি।
ডিএমপির পক্ষ থেকে সমাবেশের নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতার আশ্বাস পেয়েছেন বলেও জানান এহসান মাহবুব জুবায়ের।
তিনি আরও বলেন, “বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে এ সমাবেশে আমন্ত্রণ জানানো হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
সর্বশেষ খবর
2.
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
- ২ ঘণ্টা আগে
3.
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
- ৫ ঘণ্টা আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় ভারতের জনগণকে জ্বালানি, বৈদেশিক মুদ্রা ও আমদানি ব্যয়…
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ঢাকা, ১১ মে ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…

