ত্রয়োদশ সংসদ নির্বাচন হলে তরুণ ভোটে এগিয়ে বিএনপি, জামায়াত দ্বিতীয়
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৭, ২০২৫
সানেম জরিপে বিএনপি পাবে ৩৯%, জামায়াত ২১%, এনসিপি ১৬% ভোট; আওয়ামী লীগের প্রতি সমর্থন ১৫%
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখনই হলে তরুণ ভোটারদের মধ্যে বিএনপি এগিয়ে থাকবে বলে উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে। সোমবার (৬ জুলাই) প্রকাশিত এই জরিপ অনুযায়ী, দেশের ১৫-৩৫ বছর বয়সী তরুণদের মধ্যে ৩৮ দশমিক ৭৬ শতাংশ বিএনপিকে ভোট দিতে চান।
জামায়াত ইসলামীর প্রতি সমর্থন রয়েছে ২১ দশমিক ৪৫ শতাংশ তরুণ ভোটারের। তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যাদের প্রতি ১৫ দশমিক ৮৪ শতাংশ তরুণ ভোট দিতে চান।
জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে অন্যান্য ধর্মীয় দলগুলোকে ভোট দিতে চান ৪ দশমিক ৫৯ শতাংশ, জাতীয় পার্টিকে ভোট দেবেন ৩ দশমিক ৭৭ শতাংশ এবং অন্যান্য দলগুলো পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।
সানেমের জরিপে উল্লেখ করা হয়, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
দলভিত্তিক ভোটপ্রবণতা বিশ্লেষণ করে দেখা গেছে, পুরুষ ভোটারদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ৪০ শতাংশ, জামায়াতের প্রতি ২২ দশমিক ২১ শতাংশ এবং এনসিপির প্রতি ১৪ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে নারী ভোটারদের মধ্যে বিএনপিকে ভোট দিতে চান ৩৭ দশমিক শূন্য ৩ শতাংশ, জামায়াতকে ২০ দশমিক ৫৭ শতাংশ এবং এনসিপিকে ১৭ দশমিক ৪৭ শতাংশ। অর্থাৎ, নারী ভোটারদের মধ্যে এনসিপির প্রতি সমর্থন পুরুষদের তুলনায় কিছুটা বেশি।
এছাড়া, এলাকা ভিত্তিক ভোটপ্রবণতা বিশ্লেষণে দেখা যায়, বিএনপির প্রতি গ্রামীণ অঞ্চলে সমর্থন ৩৭ দশমিক ৭২ শতাংশ এবং শহরাঞ্চলে ৩৯ দশমিক ৭৭ শতাংশ। জামায়াতের প্রতি সমর্থন গ্রামে ২১ দশমিক ২৫ শতাংশ এবং শহরে ২১ দশমিক ৬৬ শতাংশ। এনসিপির প্রতি সমর্থন গ্রামে ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং শহরে ১৬ দশমিক ২৮ শতাংশ।
অন্যদিকে, আওয়ামী লীগের প্রতি গ্রামীণ ভোটারদের সমর্থন শহরের তুলনায় কিছুটা বেশি। গ্রামে আওয়ামী লীগের প্রতি সমর্থন ১৬ দশমিক ৬২ শতাংশ, যেখানে শহরে এ হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।
জরিপটি দেশের সব বিভাগের ওপর পরিচালিত হয়। এতে অংশ নেন ১৫-৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ-তরুণী। প্রথমে আটটি বিভাগ থেকে দুটি করে জেলা বাছাই করা হয়, পরে প্রতিটি জেলা থেকে দুটি করে উপজেলা নির্বাচন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০ শতাংশ এবং এসএসসি বা তার ঊর্ধ্বে ৬০ শতাংশ। জরিপে শহর ও গ্রামের অংশগ্রহণকারীর সংখ্যা সমান ছিল।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

