শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের সম্প্রসারণ

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মীর শাহে আলম […]

১৭ বছরে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব উপেক্ষা করা হলে সেই জাতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাতির অগ্রগতিও বাধাগ্রস্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি […]

দক্ষ মানবসম্পদ গড়তে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন। সভায় […]

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

২৪ সেপ্টেম্বর প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী; জলবায়ু, রোহিঙ্গা সংকট, গণতান্ত্রিক রূপান্তর ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে […]

‘স্মার্ট’ মিটারে অতিরিক্ত খরচের অভিযোগ, গাইবান্ধায় প্রতিবাদ

বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার চালুর ফলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে—এমন অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন গাইবান্ধার নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। শনিবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব দাবি জানান। ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি এবং বিদ্যুৎ গ্রাহক […]

কেন্দ্রীয় মুরগি খামারে উন্নত জাতের বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামারে উন্নত জাতের মুরগির বাচ্চা (ডিওসি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। একই সঙ্গে খামারের ব্যবস্থাপনা আরও কার্যকর করা, অনুপযোগী শেড দ্রুত সংস্কার এবং জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) আকস্মিকভাবে কেন্দ্রীয় মুরগি খামার পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের […]

দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সারাদেশে পোনা অবমুক্ত করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার সারাদেশে মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার লেকে ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় মৎস্য […]

ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসি’র জাহাজ ‎

উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (BIWTC)-এর অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা এবং এমভি সুগন্ধা-কে আধুনিক ‘ভাসমান হাসপাতাল’-এ রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।  আজ বিকেলে ঢাকা নদী বন্দর […]

বঙ্গোপসাগর পর্যবেক্ষণ ও জলবায়ু গবেষণায় চীনের FIO-এর সঙ্গে ঢাবির সমঝোতা স্মারক নবায়ন

সমুদ্রবিজ্ঞান, সমুদ্র পর্যবেক্ষণ, পূর্বাভাস, জলবায়ু গবেষণা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (FIO)-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ লক্ষ্যে চীনের শাংদাওয়ে দুটি সমঝোতা স্মারক (MoU) নবায়ন করা হয়েছে। শাংদাওয়ে অনুষ্ঠিত চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের সময় এসব সমঝোতা স্মারক নবায়ন করা হয়। এর মাধ্যমে […]

তিস্তা প্রকল্প দ্রুত শুরুর আশা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের

বিদায়ী সাক্ষাতে পদ্মা ব্যারাজ ও অর্থনৈতিক করিডোর নিয়েও কথা • প্রধানমন্ত্রীর চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্ব • বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা আরও বাড়াতে চায় ঢাকা-বেইজিং নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে প্রায় চার বছরের কূটনৈতিক দায়িত্ব শেষে বিদায় নিতে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত শুরুর আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে পদ্মা […]