শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদানের প্রশংসা • ‘টাইগার লাইটনিং’-এ বাংলাদেশ স্পেশাল ফোর্সের পেশাদারিত্বের প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাতে দুই দেশের বিদ্যমান সম্পর্কের পাশাপাশি প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সেনাসদরে মার্কিন […]

রোহিঙ্গা সংকট ‘গুরুতর মানবিক সংকট’, সহিংসতায় নয়—সমাধান আলোচনায়: ড. খলিলুর রহমান

নিজ দেশে ফেরার আকাঙ্ক্ষা এখনো প্রবল রোহিঙ্গাদের • বাংলাদেশে আশ্রিত ১০ লাখের বেশি মানুষ • আলোচনাকেই দীর্ঘমেয়াদি সমাধানের পথ বললেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি • বিশ্ব সম্প্রদায়ের নতুন করে মনোযোগ ও সহযোগিতা চায় ঢাকা আন্তর্জাতিক ডেস্ক | প্রান্তকাল নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটকে ‘গুরুতর মানবিক সংকট’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ সাধারণ […]

মৎস্য, প্রাণিসম্পদ ও ব্লু ইকোনমিতে ইতালির সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে বাংলাদেশের মৎস্য […]

বাজার স্থিতিশীল রাখতে সারা বছর নজরদারি, আমদানি পরিস্থিতিও ইতিবাচক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং মূল্য স্থিতিশীল রাখতে সারা বছর বাজার নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুধু রমজান মাসকে কেন্দ্র করে নয়, বছরজুড়েই নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে ব্যবসায়ী সংগঠন, আমদানিকারক, উৎপাদক এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে […]

সমুদ্রসম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের আহ্বান

শিক্ষা ও গবেষণার পাশাপাশি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে […]

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়সহ নিরাপত্তা খাতে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে তাঁর […]

এসডিজি বাস্তবায়নে গতি বাড়ানোর আহ্বান, সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গতি বাড়ানো, পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা এবং দারিদ্র্য ও বৈষম্য কমাতে দেশের সব মানুষের জন্য কার্যকর ও সর্বজনীন সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামে অনুষ্ঠিত আঞ্চলিক জনসম্মিলনের বক্তারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের কারিতাস কার্যালয়ে ‘Regional People’s Assembly 2026’ শীর্ষক এ জনসম্মিলন অনুষ্ঠিত হয়। ‘Global Call to Action Against Poverty’ […]

তেলের দামে নতুন ধাক্কা: জ্বালানির নতুন দামে অর্থনীতিতে চাপের শঙ্কা

এক লাফে লিটারে ২০ টাকা বৃদ্ধি • ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, অকটেন ১৬৫ টাকা • পরিবহন থেকে কৃষি-শিল্প—বাড়তে পারে ব্যয় • মূল্যস্ফীতি আবার বাড়ার ঝুঁকি • ছয় মাসে বিপিসির লোকসান ২২ হাজার ৮৭৬ কোটি টাকা বিশেষ প্রতিবেদন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা কয়েক দিনের উচ্চ অবস্থান থেকে কমতে শুরু করেছে। সোমবারও ব্রেন্ট ক্রুডের দাম […]

মহাসড়কের ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ, গড়ে উঠছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

দীর্ঘদিন অব্যবহৃত কেন্দ্রগুলোর নতুন নাম হবে ‘অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত জরুরি চিকিৎসার আওতায় আনতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রগুলো আধুনিকায়নের পাশাপাশি দেশব্যাপী ২৪ ঘণ্টার সমন্বিত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন […]

জাতিসংঘে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ সেপ্টেম্বর ইউএনজিএতে ভাষণ; গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, জলবায়ু ও অর্থনৈতিক কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই তাঁর প্রথম অংশগ্রহণ। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, তারেক রহমান, তাঁর সহধর্মিণী […]