মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে কাফরুল থানাধীন বিআরটিএর মিরপুর কার্যালয়ে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। […]








