আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার কাছের সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বাড়ায় স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর থেকে আনাক […]










