শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নেপাল–তিব্বতে বন্যার তাণ্ডব: ১৬৫ জনের মৃত্যু, নিখোঁজ সহস্রাধিক

নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ, যাঁদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক বলে জানিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ ও পুলিশ। নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় এই ভয়াবহ দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান […]

বন্যাকবলিত নুয়াকোট পরিদর্শনে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এর সফর

বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নুয়াকোটের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকালে সড়কপথে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সফরে রয়েছেন দেশটির পরিকাঠামো উন্নয়নমন্ত্রী সুনীল লামসাল। এর আগে রাসুয়ার ভোটেকোশি এলাকায় সৃষ্ট বন্যায় নদীতীরবর্তী বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর থেকেই উদ্ধার […]

একতরফা নিষেধাজ্ঞার ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান

যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে ইরানের যে আর্থিক ও মানবিক ক্ষতি হয়েছে, তার জন্য ওয়াশিংটন আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেছে তেহরান। জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে পাঠানো এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ দাবি জানান। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন। […]

ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় […]

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান কঠোর অভিবাসন নীতির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণের সময়সূচির সঙ্গে সমন্বয় করতে ভিসা সেবার অ্যাপয়েন্টমেন্টগুলোতে পরিবর্তন আনা হচ্ছে। […]

হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ শিগগিরই ঘোষণা হতে পারে: ওমান

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করতে শিগগিরই একটি অস্থায়ী শিপিং করিডর বা নৌপথ ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। মঙ্গলবার (২৫ আগস্ট) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকের পর তিনি এ আশাবাদের কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় […]

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে ‘কিছু জানা নেই’

রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তবে বিমানটির আগমন সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।মঙ্গলবার (২৫ আগস্ট) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ মার্কিন সামরিক বাহিনীর বিমানটির রাশিয়ায় অবতরণের তথ্য নিশ্চিত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার মডেলের বিমানটিতে যুক্তরাষ্ট্রের […]

কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক

কলকাতায় হঠাৎ করেই বেড়েছে অগ্নিনির্বাপক যন্ত্র কেনার প্রবণতা। আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নয়জনের মৃত্যুর পর শহরবাসীর মধ্যে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ ও সচেতনতা দুটোই বেড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনেকেই নিজেদের বাড়ির নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্মসহ বিভিন্ন সরঞ্জাম কিনছেন। সম্প্রতি পর্যটকদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ২৩ জেলায় আবাসিক হোটেল, গেস্টহাউস […]

মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি করা বহুল আলোচিত এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের বেশি নজিরবিহীন ফি কার্যকর করার নতুন প্রস্তাবিত বিধিমালা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।গত বছর এই ফি প্রথম আরোপ করা হলেও বিভিন্ন আইনি জটিলতা ও আদালতের নির্দেশের কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল। সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) […]

১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে একটি প্রজন্মের ক্ষতি হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) লাক্সন সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে প্রস্তাবিত আইনটি এখনও পাস করার মতো পর্যাপ্ত সমর্থন পায়নি। লাক্সনের নেতৃত্বাধীন জোট সরকারের তিন দলের মধ্যে […]