সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, ১৩ কর্মকর্তার রদবদল

ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদের সই রয়েছে। একই দিনে পৃথক প্রজ্ঞাপনে পুলিশের আরও ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে […]

রংপুর মেডিকেল কলেজে নবনিযুক্ত পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৩০ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হোসেন, অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ; ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশিকুর রহমান, পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল; […]

রংপুরে সিটিএসবি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, গোয়েন্দা তথ্যভিত্তিক তৎপরতার নির্দেশনা

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সিটিএসবি ইউনিটে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান। তিনি রংপুর মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং গোয়েন্দা তথ্যভিত্তিক অগ্রিম রিপোর্ট সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় তিনি উপস্থিত […]

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। এর আগে বেলা ১১টায় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে চলমান […]

আওয়ামী লীগ আমলে হত্যা-গুম-নির্যাতনে ১,৮৫৫ মামলা, ১৫৮টির চার্জশিট: আইনমন্ত্রী

বিগত সরকারের সময় সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থানের পর সারা দেশে মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে হত্যা মামলা ৭৯৯টি এবং অন্যান্য ধারায় ১ হাজার ৫৬টি মামলা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম-এর এক প্রশ্নের […]

রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার, দলভিত্তিক তথ্য নেই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার-এর এক প্রশ্নের জবাবে তিনি […]

ইরান অবরোধের আশঙ্কায় তেলের দাম ১২০ ডলার ছাড়াল

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দীর্ঘমেয়াদি অবরোধের খবরে আন্তর্জাতিক বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার অতিক্রম করে এবং কিছু সময়ের জন্য তা ১২২ ডলারে পৌঁছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-এর এক প্রতিবেদনে বলা হয়, জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলা […]

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, জুতা ও ব্যাগ

আগামী জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের ২৫টি উপজেলা ও থানার তিন হাজার ৫২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু হবে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে বলে জানিয়েছে […]

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা ও পুনর্বাসনের দাবি জামায়াতের

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষিজমি, গবাদিপশু, হাঁস-মুরগি ও […]

কোরবানিকেন্দ্রিক অর্থনীতি ৫.৭ বিলিয়ন ডলার, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশে কোরবানিকেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার কোটি টাকার বেশি। কোরবানির পশুর সংখ্যা, বাজারমূল্য, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাবের বিচারে বিশ্বে এই খাতে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোতে প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে বিপুলসংখ্যক পশু কোরবানি করা হয়, যা […]