বাংলাদেশ-চীন বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আলোচনা
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করে। […]










