সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুদকের মামলায় মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। দুদকের আবেদনে উল্লেখ করা […]

যুদ্ধের প্রভাবে থমকে দুবাইয়ের জেবেল আলি বন্দর, পাকিস্তানমুখী হচ্ছে ইরানের বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দুবাইয়ের জেবেল আলি বন্দরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ইরানিয়ান শিপিং অ্যান্ড রিলেটেড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসউদ পোলমেহ। এতে করে আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পোলমেহ বলেন, “বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জেবেল আলি বন্দরের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে এবং এই রুট দিয়ে আর কোনো লেনদেন হচ্ছে না।” […]

হার্ভার্ড গবেষণা: জরুরি বিভাগে রোগ নির্ণয়ে কিছু ক্ষেত্রে চিকিৎসকদের ছাড়িয়ে এআই

হার্ভার্ড মেডিকেল স্কুলের এক নতুন গবেষণায় দেখা গেছে, জরুরি বিভাগে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিছু ক্ষেত্রে মানব চিকিৎসকদের সমান কিংবা আরও বেশি নির্ভুল ফল দিয়েছে। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, বাস্তব চিকিৎসা সিদ্ধান্তে এআই এখনই চিকিৎসকের বিকল্প নয়। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেন হার্ভার্ড মেডিকেল স্কুল ও বেথ ইসরায়েল […]

মার্কিন বাহিনীর জব্দ করা ইরানি জাহাজের ২২ নাবিক পাকিস্তানে, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

মার্কিন নৌ অবরোধ অমান্য করার অভিযোগে জব্দ করা ইরানি জাহাজ এমভি তৌসকা–এর ২২ জন নাবিককে পাকিস্তানে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “যুক্তরাষ্ট্রের একটি আস্থা তৈরির উদ্যোগ হিসেবে জব্দকৃত ইরানি কনটেইনার জাহাজ এমভি তৌসকা–এ থাকা ২২ জন নাবিককে পাকিস্তানে সরিয়ে আনা হয়েছে।” তারা রোববার রাতে […]

‘সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় আমাদেরই’—কাউন্টিং এজেন্টদের ধৈর্যের বার্তা মমতার, কমিশনকে নিশানা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলাকালে দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় মমতা বলেন, “দয়া করে কোনও প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির পরিকল্পনা।” তিনি […]

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত, এশিয়াজুড়ে জ্বালানি সংকটে ‘বড় প্রভাব’—জাপানের সতর্কবার্তা

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সোমবার অস্ট্রেলিয়া সফরকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় জাপান ও অস্ট্রেলিয়া জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সহযোগিতা বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট […]

১৭৯ ‘শ্যাল’, ৩ ‘উইল’: যুক্তরাষ্ট্রের চুক্তিতে বাংলাদেশের কাঁধেই বেশি বোঝা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড’ (এআরটি) নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ৩২ পৃষ্ঠার এই চুক্তিকে অনেক বিশ্লেষক ভারসাম্যহীন বলছেন। তাঁদের মতে, চুক্তিতে বাংলাদেশের ওপর ব্যাপক বাধ্যবাধকতা আরোপ করা হলেও যুক্তরাষ্ট্রের দায় তুলনামূলকভাবে সীমিত। জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির […]

গণভোটের রায় নিয়ে সরকারকে কঠোর বার্তা, ‘নিজের ভোটের বিরুদ্ধেই দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী’—গোলাম পরওয়ার

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত) প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি প্রশ্ন তুলে বলেন, জনগণের রায়কে অমান্য করা হলে তা ‘অন্তহীন প্রতারণা’র শামিল হবে। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা […]

অস্কারে এআই-নির্ভর অভিনয় ও চিত্রনাট্য অযোগ্য ঘোষণা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়ে নতুন নিয়ম জারি করেছে আয়োজক সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। নতুন এই নীতিমালা অনুযায়ী, এআই দিয়ে তৈরি অভিনেতা বা চিত্রনাট্য আর অস্কারের জন্য বিবেচিত হবে না। শুক্রবার প্রকাশিত নতুন নিয়মে বলা হয়েছে, শুধুমাত্র সেই অভিনয়ই পুরস্কারের জন্য যোগ্য হবে, যা চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে ক্রেডিটপ্রাপ্ত […]

‘যুদ্ধ থামেনি’—গাজায় বিরতি ভঙ্গ করে চলছেই ইসরাইলি হামলা, নতুন আক্রমণের আশঙ্কা

গাজার খান ইউনিস ও দেইর আল-বালাহর ধ্বংসস্তূপে এখনো প্রতিদিন শোনা যাচ্ছে ইসরাইলি ড্রোনের শব্দ ও বিস্ফোরণের বিকট আওয়াজ। কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে যুদ্ধ থামেনি—এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। পরিবারগুলো এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার করছে। স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে নতুন […]