সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাজুড়ে ট্রাফিক অভিযানে ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন জব্দ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে শতাধিক যানবাহনের বিরুদ্ধে জব্দ ও রেকার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭০টি, লালবাগে ১২২টি, মতিঝিলে […]

চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার জাহাজের সংঘর্ষ, পণ্য খালাসে অনিশ্চয়তা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কনটেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দু’টি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২ হাজার ৮০০ টিইইউএস (একক) কনটেইনার পণ্য খালাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকালে বহির্নোঙর থেকে জাহাজ দু’টি জেটিতে আনার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা […]

পাওনা ৫০০ টাকার জেরে বৃদ্ধা হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার মূল আসামি

ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মো. রনি মিয়া (২৬) কোতোয়ালী থানার মীরকান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তাকে শনিবার (২ মে) ভোররাত ৪টা ১৫ মিনিটে শম্ভুগঞ্জ এলাকার ভাড়া বাসা […]

বরগুনায় ১.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ১ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৩ মে) রাত ১২টা ১৫ মিনিটের দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. আজিজুল হক আল ইমরান (২৫) আমতলী […]

ভোটগণনার আগে তৃণমূলের চূড়ান্ত প্রস্তুতি, ভবানীপুরে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে মমতা

ভোটগণনার আগে চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে বৈঠকে বসছেন দলীয় নেত্রী ও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালীঘাটের বাসভবন সংলগ্ন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন আটটি ওয়ার্ডের কাউন্সিলর ও সভাপতিদের […]

১১০ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ৭

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার সকাল ১০টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। এদিকে […]

রাজধানীজুড়ে ডিএমপির সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় ৫৮ চাঁদাবাজসহ দেড় শতাধিক গ্রেপ্তার

রাজধানীজুড়ে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের প্রথম ৪৮ ঘণ্টায় ৫৮ জন চাঁদাবাজসহ মোট ১৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া চাঁদাবাজদের পাশাপাশি […]

‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে শুরু, অর্থনীতি ছিল ভঙ্গুর’—ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি ও লুটপাটের কারণে রাষ্ট্র ও জনগণ ঋণগ্রস্ত হয়ে পড়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।’ রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এ সম্মেলনে ৩০টি কার্য অধিবেশনসহ […]

ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা: সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ, ভেজাল ও বাল্যবিবাহে জিরো টলারেন্স

জেলা প্রশাসকদের (ডিসি) জন্য একগুচ্ছ সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে মাঠ প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চার দিনব্যাপী […]

চট্টগ্রাম বন্দরে ভিড়ল ৫৩ হাজার ৬০০ টন ডিজেলবাহী আরও দুই জাহাজ

চীন ও ভারত থেকে আমদানিকৃত মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই জ্বালানি দিয়ে দেশের বর্তমান দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন চাহিদা অনুযায়ী প্রায় চার দিনের প্রয়োজন মেটানো সম্ভব […]