আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা জোরদারে সহযোগিতার আলোচনা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর তদন্তে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআই প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। […]










