শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বুড়িগঙ্গায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পৃথক দুটি অভিযানে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে নৌ-পুলিশের পৃথক দল […]

একাদশে ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ, ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা জানা যাবে। শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের […]

নোয়াখালীতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে টহল দেওয়ার সময় অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ডিউটিরত পিসি মো. ইলিয়াছ খানের নেতৃত্বে আনসার সদস্যরা হাসপাতাল প্রাঙ্গণে টহল দিচ্ছিলেন। এ […]

সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম আহমেদ। তাদের মধ্যে তুহিনকে প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও […]

মসজিদে সন্দেহজনকভাবে সমবেত: ১২ জন তিন দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তেজগাঁও […]

ফরিদপুর মহাসড়কে মৃত্যুফাঁদ, ১৯ মাসে ৭৪৫ দুর্ঘটনায় ৪৭৯ প্রাণহানি

ফরিদপুরের সড়ক-মহাসড়কে থামছে না দুর্ঘটনা। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অবৈধ যানবাহনের চলাচল, চালকের অসাবধানতা ও ক্লান্তি, ধীরগতির যানবাহনের সঙ্গে দ্রুতগতির যান চলাচল এবং পথচারীদের অসচেতনতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৯ […]

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্প শেষ হবে ২০২৯ সালের জুনে: সড়কমন্ত্রী

আগামী ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজ শেষ করে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী […]

বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় জামালপুরে ৬৭০ তালবীজ রোপণ, উদ্ধার নিষিদ্ধ চায়না জাল

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ঝুঁকি কমাতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। এর অংশ হিসেবে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে ৬৭০টি তালের আঁটি রোপণ করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ভরভরে বিল এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আনসার ও […]

দেশে হাম-ডেঙ্গুর ‘অসম প্রতিযোগিতা’, একদিনে আরও ৭ প্রাণহানি

রাজধানী ঢাকাসহ সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হাম ও হামের উপসর্গের সংক্রমণ। একই সঙ্গে ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রাদুর্ভাবও। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম ও হামের উপসর্গে পাঁচজন এবং ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন […]

৮০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে বড় হুমকি হরমুজ সংকট: ডব্লিউটিও

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন দেখা দেওয়ায় বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। তাঁর মতে, সরবরাহব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে বিশ্বজুড়ে খাদ্য ও সারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জেনেভায় ডব্লিউটিওর ‘পাবলিক ফোরাম’-এর ফাঁকে বার্তা সংস্থা আনাদোলুকে […]