শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকদের অবদানের স্বীকৃতি, বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জনকে সম্মাননা

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী, সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। […]

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের সম্প্রসারণ

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মীর শাহে আলম […]

১৭ বছরে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি জাতির অগ্রগতির জন্য শিক্ষা ও শিক্ষাব্যবস্থার গুরুত্ব উপেক্ষা করা হলে সেই জাতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারে না। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জাতির অগ্রগতিও বাধাগ্রস্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি […]

দক্ষ মানবসম্পদ গড়তে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন। সভায় […]

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

২৪ সেপ্টেম্বর প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী; জলবায়ু, রোহিঙ্গা সংকট, গণতান্ত্রিক রূপান্তর ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে […]

‘অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেঈমানি করছে’: শফিকুর রহমান

আট দফা মানা না হলে এক দফার আন্দোলনের প্রস্তুতির আহ্বান সিরাজগঞ্জ, ১৯ সেপ্টেম্বর: চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণ না করে বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করছে। […]

পলাশবাড়ীতে ১১ দলের লংমার্চের পথসভা, নেতাকর্মীদের ঢল

আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা–রংপুর লংমার্চকে ঘিরে গাইবান্ধার পলাশবাড়ী চৌরাস্তা এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা পথসভাস্থলে জড়ো হতে থাকেন। পথসভাকে কেন্দ্র করে পলাশবাড়ীর পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে ব্র্যাক মোড় পর্যন্ত সড়কে মানুষের উপস্থিতি বাড়তে […]

বাউফলে মেয়র প্রার্থী হুমায়ুন কবিরের নির্বাচনী গণসংযোগ

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গণসংযোগকালে হুমায়ুন কবির স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধার ঘাটতি ও প্রত্যাশার কথা শোনেন। এ […]

‘স্মার্ট’ মিটারে অতিরিক্ত খরচের অভিযোগ, গাইবান্ধায় প্রতিবাদ

বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার চালুর ফলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে—এমন অভিযোগ তুলে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানিয়েছেন গাইবান্ধার নাগরিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। শনিবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব দাবি জানান। ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি এবং বিদ্যুৎ গ্রাহক […]

অবসরপ্রাপ্তদের পেনশনে বড় সুখবর,সর্বনিম্ন ১৮ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন বেতনকাঠামোর আওতায় নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পাঁচটি স্তরে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা বেশি হারে সুবিধা পাবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ফলে ৯ হাজার […]