মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পুরান ঢাকার বংশালে জুয়া খেলার অভিযোগে ১৭ জন গ্রেফতার

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৫ জন এবং অন্যান্য অপরাধে আরও ২ জনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে জুয়া খেলার অভিযোগে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বংশাল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা […]

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৮, মামলা ৬৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় মোট ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ […]

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নতুন অধ্যায়: উদ্বোধন হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, গণআন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, […]

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ (৫ আগস্ট) পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে স্মরণ, শ্রদ্ধা, আলোচনা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। দেশের ৬৪ জেলায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে। একই সঙ্গে জাতীয় […]

মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪১ জন গ্রেপ্তার

ঢাকা, ৪ আগস্ট: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ও একাধিক মামলার আসামিসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়। অভিযান শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে। মিরপুর মডেল থানা পুলিশ […]

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে শিল্পকারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ এবং ঢাকার চারপাশের নৌপথ পরিবেশগতভাবে সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে একাধিক শিল্পকারখানায় পরিদর্শন ও বর্জ্য নমুনা সংগ্রহ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকার ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে এসব কারখানা থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের উপমহাপরিচালকের বৈঠক, নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা জোরদারে গুরুত্ব

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা এবং বাংলাদেশ-আইওএমের চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে […]

দলীয় এমপিদের নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ জামায়াত আমিরের

দলীয় সংসদ সদস্যদের নৈতিক মান, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনপ্রতিনিধিদের এমন আচরণ করতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে এবং দলের আদর্শ ও মূল্যবোধের যথাযথ প্রতিফলন ঘটে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় […]

মানব পাচারকারীদের নতুন প্রতারণার কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে পরিচালিত আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বিশ্ব মানব পাচার বিরোধী দিবস’ উপলক্ষে সারভাইভারদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত আলোকচিত্র গ্রন্থ ‘লিসেন’ (LISTEN)-এর মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে […]

জুলাইয়ে তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ, ওভেন খাতে পতন বেশি

ঢাকা, ৪ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। এ সময়ে দেশের তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্যের পর এক বিবৃতিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) […]